3 Answers

রাস্তায় চলাচলের সময় কোনো গাড়ী বাঁক নিলে দূর্ঘটনা এড়াতে এই কাজটি করা হয়।

4360 views Answered

এটাকে মুলত রাস্তার ব্যাংকিং কোন বলে গাড়ি যাতে ছিটকে না যায় সেজন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান এই রাস্তার উচু দিকটি দিয়ে থাকে যদি এটা সমান্তরাল থাকত তা হলে অনেক গাড়ি কিছুটা জোড়ে গেলেই রাস্তা থেকে ছিটকে গেত তাই রাস্তার ভিতরের চেয়ে বাইরের দিক উচু করা হয়

4360 views Answered

বিজ্ঞান বলে, কোন বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকলে এর বাইরের দিকে ছিটকে পড়ার প্রবণতা থাকে। বস্তুর বলের একটি অংশ বস্তুকে বাইরে ছিটকে যেতে ক্রিয়া করে। কিন্তু কেন্দ্রমুখী বল সৃষ্টি করতে পারলে তা এই বলকে বাধা দেয়।ফলে বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে।  

এখন, রাস্তার বাঁকে তেমন ঘটনাই ঘটে। তিন বা অধিক চাকার গাড়িগুলো বাক নেওয়ার সময় গাড়িগুলোতে ক্রিয়াশীল বল গাড়িকে বাইরের দিকে ঠেলে দেয়। এই বলের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া বল সৃষ্টির জন্য রাস্তার এক দিক সামান্য উচু করা হয়। এতে যানবাহন প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের জোগান পায় যা বাইরের দিকে ছিটকে পড়া প্রতিহত করে। অাবার প্রতিটি বাকের জন্য যানবাহনের গতিসীমা নির্দিষ্ট থাকে। এর বেশি গতিতে চললে রাস্তাচ্যূত হওয়ার সম্ভাবনা থাকে। এ বিষয়টি কে বিজ্ঞানের ভাষায় রাস্তার ব্যাংকিং বলে।

4360 views Answered

Related Questions

Next steps