পুরাতন ওয়েব সাইট নতুন ভাবে শুরু করা?
1 Answers
আপনার প্রশ্নের টাইটেল এবং বর্ণনা কিন্তু একরকম হল না। আমি বর্ণনা থেকে আপনার প্রশ্নের উত্তরগুলো দেয়ার চেষ্টা করছি। দেখেন, আপনি যে প্রশ্নগুলো করেছেন, তাতে মনে হচ্ছে, আপনার এই বিষয়ে খুব বেশি ধারনা নেই। আপনি কেন প্রথমেই বিডিজবস এর সাথে তুলনা করছেন? এটা অত্যন্ত সমৃদ্ধ একটা ওয়েবসাইট, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০০ কোটি টাকা। এখানে ওরা বেশি কর্মচারী বা ইঞ্জিনিয়ার যাই বলেন রাখতে পারবে। কিন্তু, প্রথম অবস্থায় আপনি একাই যথেষ্ট একটা জব সাইটে জব পোস্টিং দেয়ার জন্য। কাজ তো একটাই, জব পোস্টিং দেয়া!! ইনকাম সোর্স অনেক হতে পারে। প্রথম অবস্থায় অ্যাডসেন্স, অন্যান্য অ্যাড, অ্যাফিলিয়েট। পরবর্তীতে, আপনার ওয়েবসাইট এর ভিসিটর বাড়লে বিভিন্ন কোম্পানি তাদের জব পোস্ট আপনার সাইট এ দেয়ার জন্য রেজিস্ট্রি করলে, আপনি সেটার জন্য একটা চার্জ নির্ধারণ করতে পারবেন। আসলে বিডিজবস অনেক সমৃদ্ধ একটা ওয়েবসাইট। আপনি ভিন্ন কিছু করতে চাইলে লিঙ্কডইন এর মত কিছু করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy