৪-৫ দিন ধরে জিহ্বায় লাল দাগ?
1 Answers
রক্তস্বল্পতার কারণে জিহ্বায় ঘা হতে পারে। প্রাথমিক রক্তস্বল্পতায় ও জিহ্বার স্বাভাবিক রঙের পরিবর্তন হতে পারে। রক্তস্বল্পতা বেশি হলে জিহ্বায় এট্রপিক প্রদাহ হতে পারে। জিহ্বার রং লাল হয়ে থাকে এবং জিহ্বায় ঘা দেখা দেয়। যথাযথ চিকিৎসা গ্রহণ করলে জিহ্বার এ ঘা সহজেই ভালো হয়ে যায়। রক্তস্বল্পতায় কখনো ওষুধের দোকানে যেয়ে স্যালাইনের ভেতর রঙিন ভিটামিন ইনজেকশন শরীরে গ্রহণ করলে সঙ্গে সঙ্গে আপনার রক্তস্বল্পতা চলে যাবে এমন ধারণা মন থেকে মুছে ফেলুন। স্যালাইন ইনজেকশন আকারে কেবল তখনই দেয়া হয় যখন রোগী মুখে খেতে পারে না বা খেলে সমস্যা দেখা দেয়। অতএব অহেতুক দুর্বলতা বা রক্তস্বল্পতায় স্যালাইন ইনজেকশন গ্রহণ না করে সেই টাকায় মুখে খাবার ওষুধ সেবন করুন এবং শাকসবজি ও ফলমূল খান। তাই আপনার মুখের যে কোনো সমস্যায় অবশ্যই সচেতন হতে হবে এবং রোগের সঠিক কারণ নির্ণয় করে ওষুধ সেবন করতে হবে। তবেই অহেতুক দুশ্চিন্তা এবং হয়রানি থেকে আপনি রেহাই পেতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy