আমার মাদ্রাসার সার্টিফিকেট এ বাবার নাম আছে ১টা। কিন্তু, আমার আইডি কার্ড এ নাম হল আরেকটা। এখন আমি কি করতে পারি? কিভাবে এটা ঠিক করতে পারি?
2828 views

1 Answers

মাদ্রাসার সার্টিফিকেট যদি একটি হয় শুধু যেটাতে আপনার বাবার নাম টি ভুল আছে তাহলে আপনি মাদ্রাসা বোর্ডের প্রধান কার্যালয় অর্থাৎ ঢাকায় গিয়ে আবেদন করে ঠিক করে নিতে পারবেন । এখন যদি আপনার কয়েকটি সার্টিফিকেট এ নাম ভুল থাকে অর্থাৎ সার্টিফিকেট গুলোয় একি নাম থাকে শুধু আইডি কার্ডে আলাদা তখন আপনি চাইলে নির্বাচন কমিশনে আবেদন করে আইডি কার্ড টি ঠিক করে নিতে পারেন । আশা করি বুঝাতে পেরেছি । 

2828 views

Related Questions