চ্যালেঞ্জ সম্পর্কে?
3 Answers
সরকারি মোবাইল অপারেটর টেলিটক থেকে আগামী ৭ থেকে ১৩ মে পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। আর এই ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে আপনাকে ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইযেন্টিফিকেশন নম্বর) দেওয়া হবে। আবেদন করতে ইচ্ছুক থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দু’টি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সকল বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দু’টি পত্রের জন্য সমপরিমাণ মোট ২৫০ টাকা ফি কাটা হবে। একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখে তারপরে এসএমএস পাঠাতে হবে। আশা করি এই পদ্ধতি অনুশরন করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন সঠিক ভাবে সম্পূর্ন করতে পারবেন।
পাশ করা বিষয়গুলোসহ সকল বিষয়ে পূন:নিরীক্ষনের আবেদন করা যায়। আবেদন করার জন্য প্রয়োজন হবে একটি টেলিটক সিম। নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদানের মাধ্যমে পুন:নিরীক্ষনের আবেদন করতে হবে। প্রতি পত্রের জন্য বোর্ড নির্ধারিত ১২৫ টাকা+এসএমএস ভ্যাটসহ প্রায় ২৯.৬০ টাকা কাটা হবে।আবেদন শুরুর তারিখ 07/05/2018 হতে 13/05/2018 পর্যন্ত। আবেদনের নিয়মটা স্ক্রিণশর্ট দিলাম।