1 Answers

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের প্রক্রিয়া জোরেশোরে শুরু হয়েছে বলে জানা গেছে। এর অংশ হিসেবে ভূমি রেকড ও জরিপ সংক্রান্ত বিভিন্ন সেবা অনলাইনে পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। এমওইউ অনুযায়ী ভূমি সংক্রান্ত ই-সেবা তৈরি বিশেষ করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের খতিয়ান, মৌজা ম্যাপের ইলেকট্রনিক রেকর্ড অনলাইনে সংরক্ষণ করার প্রক্রিয়া চলমান। কাজ শেষ হলে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র ও ভূমি অফিস থেকে এই ই-সেবা পাওয়া যাবে। পাশাপাশি জাতীয় তথ্য বাতায়নেও এ রেকর্ড পাওয়া যাবে। যেহেতু কাজ শেষ হয় নি তাই এ মুহূর্তে জমির দাগ ও খতিয়ান অনলাইন থেকে পাওয়া যাবে না। এর জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে।

7873 views

Related Questions