গুনা হবে?
1 Answers
সুদ দেওয়া, সুদ নেওয়া উভয়টাই হারাম। যদি কারো অপারগ হয়ে সুদে টাকা ঋণ নিতে হয়, আর কোনো রাস্তা বাকি না থাকে, বা সুদে ঋণ না নিলে বিপদের সম্মুখ্খিন হয়, তবে তার জন্য সুদ দিয়ে ঋণ গ্রহণ জায়েয হবে। আর যারা সুদের বিনিময়ে ঋণ দিয়ে থাকে অর্থাৎ ব্যাংকের প্রধান যিনি এই সুদের সূচনা করেছেন তাকে অপারগ বলা যায় না। তার জন্য এই সুদ কোনক্রমেই নেয়া জায়েয নেই। ইসলাম এর বিকল্প পদ্ধতি রেখেছে। মনে করেন, আপনি কোনো কাজের জন্য ২০ লাখ টাকা ঋণ নিবেন। ঋণ নিয়ে আসল আর সুদসহ ব্যাংককে আপনার ২২ লাখ টাকা দিতে হবে হিসেব করে। আপনি এ কাজ না করে, এখন ব্যাংক আপনার কাজটি নিজ দায়িত্বে করে দিয়ে আপনার কাছ থেকে ২২ লাখ টাকা নিল। এমন অনেক পদ্ধতি আছে। আর যারা ব্যাংকে টাকা জমা করে মুনাফা, লাভ গ্রহণ করে এটাও হারাম, গোনাহ হবে। এদের জন্য ইসলামের বিকল্প ব্যবস্থা হলো মুদারাবা। অর্থাৎ আপনি ব্যাংককে টাকা দিলেন ব্যবসার জন্য। ব্যাংক ব্যবসা করে লাভবান হলে আপনি এর ভাগ পাবেন। আর ব্যাংক ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলে, এটা আপনার টাকা থেকে কাটা হবে, মানে ক্ষতির ভাগিদারও হতে হবে আপনাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy