প্রচন্ড এলার্জি সমস্যা?
3 Answers
এলার্জি এমন একটি জিনিস যা সহজে নির্মূল এবং গোড়া থেকে নির্মূল করা বেশ কঠিন । আপনাকে আমার কিছু পরামর্শ হলো
- প্রথমে আপনি নির্ণয় করুন আপনার এলার্জি কি ধরণের এর প্রকারভেদ টা কি । এই জন্য একজন অভিজ্ঞ চর্ম বিশেষজ্ঞের নিকট যান
- এলার্জি এর পরম শত্রু কিছু খাবার আছে যেগুলো খেলে এলার্জি বেড়ে যায় যেমন : বেগুন,গরুর মাংস ইত্যাদি । এগুলো খাওয়া আপনাকে বিরত রাখতে হবে ।
- অনেকের অনেক হালকা খাবার ই এলার্জি থাক । অনেকে এটা ভাবতেও পারে না যে এই খাবারে এলার্জি থাকে । আমার এক বন্ধুর বয়লার মুরগী,ডিমে ভালো মানের এলার্জি আছে । তাই আগে নির্ণয় করতে হবে আপনার কোন কোন খাদ্যে এলার্জি আছে তারপর এই খাদ্য গুলো থেকে বিরত থাকতে হবে।
- এলার্জি থেকে বাচতে হলে একটি রুটিন মাফিক জীবন যাপন করতে হবে । ঔষুধ খেতে হবে , এলার্জির খাবার খাওয়া যাবে না , পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ইত্যাদি
- এলার্জি একটি সত্যি ভয়ানক কষ্টের রোগ । তাই আপনাকে আমার সুপরামর্শ হলো যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ চর্ম বিশেষজ্ঞ এর পরামর্শে জীবন যাপন ও ঔষুধ সেবন করুন আশা করি সুস্থ জীবন যাপন করতে পারবেন।
ভাই এটা হল মহা যন্ত্রণার নাম! প্রাণঘাতী না হলেও এলার্জি আপনার প্রাণ অতিষ্ঠ করে তোলার কাজে বেশ পটু! আমার জানামতে এটাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব না। তবে নিয়ন্ত্রণে রাখা যাবে।
আপনি ভাল ডাক্তার দেখান। এলার্জির জন্য Blood Test আছে। এটার স্বাভাবিক মাপ হল 100। এর উপরে থাকলেই এলার্জি। এলার্জির মাত্রা দেখে ডাক্তার আপনাকে ওষুধ দিবে। Blood Test বাদে অন্য কোন টেস্ট থাকলে সেটাও করাতে পারেন।
এলার্জির জন্য ভাল হোমিওপ্যাথি চিকিৎসা আছে সম্ভবত। আপনার জানামতে ভাল হোমিও চিকিৎসক থাকলে তার সাথে কথা বলুন।
আর কিছু ব্যাপারে সাবধান -
- ধূলোবালি থেকে দূরে থাকবেন। বিছানা, ফ্লোর ঝাড় দিতে হলে Mask ব্যাবহার করবেন।
- ঠান্ডা এড়িয়ে চলবেন। বিশেষ করে ফ্রীজের ঠান্ডা খাবার।
- আপনার যেটা খেলে এলার্জি বাড়ে সেটা খাবেন না।
- সমস্ত কাপড়, বিছানার চাদর রোদে শুকানোর চেষ্টা করবেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এলার্জি ভেদে ওষুধ প্রয়োগের মাধ্যমে অনেক ক্ষেত্রে এলার্জি উপশম করা যায়। এলার্জি দ্রব্য থেকে এড়িয়ে চলা ও ওষুধের পাশাপাশি ভ্যাকসিন নেয়ার মাধ্যমে সহজেই এ সমস্যা থেকে মুক্ত থাকা যায়। এ পদ্ধতির ব্যবহারে কর্টিকোস্টেরয়েডের ব্যবহার কমে যায় এবং কর্টিকোস্টেরয়েডের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে রেহাই পাওয়া যায়। বিশ্বের অধিকাংশ দেশে বিশেষ করে উন্নত দেশগুলোতে এ পদ্ধতিতে চিকিৎসা দেয়া হয়। এটাই এলার্জি রোগীদের দীর্ঘমেয়াদে সুস্থ থাকার একমাত্র চিকিৎসা পদ্ধতি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy