আউটসোর্সিংয়ের জন্য কি কি কোর্স করতে হবে?
আমি আউটসোর্সিং শিখে চাই।কম্পিউটারের তেমন কিছু পারিনা।ইনকাম করার জন্য কি কি কোর্স করতে হবে?এবং আনুমানিক কত খরচ হবে?
2745 views
3 Answers
আপনাকে সর্বপ্রথম ছয় মাসের একটা কম্পিউটার কোর্স করতে হবে। এটা হচ্ছে কম্পিউটারের ম্যানুয়াল কোর্স । এটি করতে আনুমানিক 3000 থেকে 5000 টাকার মধ্যেই হবে । এরপর আপনাকে আউটসোর্সিং কোর্স করতে হবে এর জন্যও আনুমানিক 5000 টাকা লাগবে । এই কোর্স গুলো আপনি বিভিন্ন আইসিটি সেন্টারে করতে পারবেন । আপনি বিস্তাড়িত তথ্য পাবেন আইসিটি সেন্টার গুলোয় গিয়ে । ধন্যবাদ আপনাকে ।
2745 views
Answered
হ্যা ভালো করে কাজ শিখতে হলে অবশ্যই ট্রেনিং করতে হবে। এর জন্য আপনি "আইটি" থেকে ট্রেনিং নিতে পারেন। আপনার ৫-৬ হাজার টাকা খরচ হবে।
2745 views
Answered
প্রথমে এই ধাপগুলো অনুসরণ করুন -
- প্রথম কথা হল কম্পিউটারে দক্ষ না হলেও মোটামুটি ভাল ধারণা থাকতে হবে।
- নেট সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
- ইংরেজীতে communication এ ভাল হতে হবে।
এবারে কাজের কথাতে আসি। Outsourcing এ বিভিন্ন টাইপের কাজ আছে। সাধারণ Data Entry থেকে শুরু করে Translation, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, SEO, আর্থিক বিষয়ে পরামর্শ দেওয়া আরো কতকিছু। আপনি যে কাজে আগ্রহ বোধ করেন সেই কাজে প্রশিক্ষণ নিতে পারেন। আর কোর্স ফি প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হয়।
- SEO সাধারণত 4/5 হাজার হয়।
- Graphics হতে পারে 10/15 হাজার টাকা।
- Web Design ও 10/15 নিতে পারে।
ফী টা মূলত কতটুকু বিস্তারিত শেখাবে তার উপর নির্ভর করে। কারণ আমি শুনেছি বিদেশে নাকি SEO আর এর সাথে আরো কিছু বিষয় নিয়ে 4 বছরের কোর্স ও আছে। কাজেই আমার পরামর্শ হল ধাপে ধাপে আগান। একটা জানলে আরেকটা সহজ। আর English এ ভাল হলে আপনি নেট থেকে অনেক কিছু শিখতে পারবেন। তবে ছোটখাটো একটা কোর্সে ভর্তি হতে পারেন আপনার পছন্দ মত। এতে অনেকের সাথে পরিচয় হবে। আর আপনি লাইনটা নিয়ে একটা বাস্তব ধারণা পাবেন।
শিখতে পারেন আপনার জানা কোন ভাল প্রতিষ্ঠানে। আর ঢাকায় হলে BIDD Bangladesh Institute of Design and Development এ যেতে পারেন। ধন্যবাদ।
2745 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy