এত কস্ট করে নিজেই অনলাইনে জন্ম নিবন্ধন করে কি লাভ?
1 Answers
আসলে এ জাতীয় কাজে Ultimately কোন লাভ নেই। জন্ম নিবন্ধন আপনি কিছুতেই ঘরে বসে সম্পন্ন করতে পারবেন না। যদি এমন হতো তাহলে রোহিঙ্গারা সবাই অনলাইনে এমন করে সবাই নিজেদের বিভিন্ন জেলায় জন্মেছে দেখিয়ে দিত!
এটা অবশ্যই এলাকার ইউনিয়ন অফিসে (শহরে সম্ভবত কমিশনারের কার্যালয়) গিয়ে করাতে হবে। এলাকার চেয়ারম্যান/ মেম্বার কেউ একজন আপনাকে আপনার বাড়ির নাম ঠিকানা বললে Identify করে তারপর আপনার আবেদন গ্রহণ করবেন। আর ইদানিং এটা করতে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগে যাচাই বাছাই ছাড়াই এসব কাজ করে দেওয়া হত টাকা খেয়ে। আর এ ধরণের সুযোগ নিয়েই 02 লাখ রোহিঙ্গা বাংলাদেশী পাসপোর্ট নিয়ে এখন বিদেশে পাড়ি জমিয়েছে। আর সেখানে গিয়ে কোন অন্যায় করলে আমাদের বদনাম হচ্ছে।
আর আপনি যে নিজে নিজে কিছু কাজ করতে পারলেন এটাও খারাপ না। হতে পারে এটা কোন কাজে আসেনি। কিন্তু আপনি তো কিছু একটা শিখতে পারলেন। তাছাড়া আপনি Online BRIS এ গিয়ে আপনার জন্ম নিবন্ধন সনদ/ অথবা অন্য যে কারো জন্ম সনদটি আসল কিনা তা যাচাই করতে পারবেন।
আর আপনি এখন যেটা অনলাইনে করেছেন সেটা সনদ না। শুধু আবেদন পত্র। দেখুন নিচের ছবিটি।
কাজেই এটা নিয়ে মনক্ষুন্ন হবেন না। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy