1 Answers

বর্তমানে বাংলাদেশে একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের ভবিষ্যত চাকরির জগতে সবচে উজ্জল বলা যায়। আমি একটি ডায়াগনস্টিক সেন্টারে চার বছর জব করেছি। তখন দেখেছি, ডায়াগনস্টিক গুলোতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারের কতটা চাহিদা। কেননা, এখন নতুন নতুন স্বাস্থ্য পরীক্ষা বিষয়ক মেশিন আসছে বাংলাদেশে, কিন্তু সে তুলনায় আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার নেই। ফলে বিভিন্ন বিদেশী কোম্পানী গুলো এদেশে তাদের মেশিন পরিচালনা ও দেখাশোনার জন্য পর্যাপ্ত ইঞ্জিনিয়ার পায় না। যখন কাউকে তারা পায় তখন উচ্চবেতনেই নিয়োগ দেয়। আমি দেখেছি, আমার পরিচিত দু-তিনজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারকে যারা পড়াাশুনা শেষ করেই 40000 হাজার টাকা স্যালারিতে জব শুরু করেছে। অতএব , ভবিষ্যত নিয়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তার কিছু নেই।

3089 views

Related Questions