ল্যাপটপে কি আলাদা গ্রাপিক্স কার্ড থাকলে ভাল?
1 Answers
RAM, Graphics Card এগুলো হল কম্পিউটারের শক্তি। এগুলো যত বেশি থাকবে আপনার পিসি তত smoothly কাজ করবে।
আপনার যদি আলাদা Graphics card থাকে তাহলে laptop এর প্রসেসর এর উপর সেটা চাপ কমিয়ে দিবে। যার ফলে প্রসেসর অন্যান্য কাজ বেশি করতে পারবে। Graphics এর ব্যাপারে তখন তার মাথা ঘামাতে হবে না।
আর RAM হল এমন একটা মেমরি যেটা শুধুমাত্র কম্পিউটার চালু অবস্থাতে তথ্য সংরক্ষণ করে। কিছু তথ্য আছে যেগুলো খুব দ্রুত CPU এ পাঠাতে হয়। যেই কাজটি RAM করে থাকে। RAM যদি দূর্বল হয় তাহলে সেই CPU শক্তিশালী হলেও ভাল ফল পাবেন না।
আপনি যদি games খেলেন অথবা graphics এর কাজ করেন তাহলে আলাদা graphics card থাকাটা ভাল। এতে পিসি ভালমত চলবে। আর সাধারণ কাজ করলে পিসির গতি বাড়াতে RAM লাগিয়ে নিতে পারেন।
আর Graphics Card এর সাথে built in ফ্যান থাকে। কাজেই গরম হলেও খুব বেশি চিন্তিত হবার কারণ নেই। আপনার বাজেটে হয়ে গেলে আপনি RAM আর Graphics card দুটোই লাগাতে পারেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy