আমি কি করবো প্লিজ সাহায্য করেন....?
2 Answers
বাংলা সিনেমায় এমন ঘটনা ছোটকাল থেকে দেখে আসছি। একে বলা হয় ত্রিভুজ প্রেম। সিনেমায় তো একজনকে মেরে ঘটনার সমাধান করা হয়। কিন্ত বাস্তবে কি পারবেন? সম্ভব না। তাহলে এবার যুক্তিতে আসুন। মেয়েটা যার সাথে আগে রিলেশন করেছে সে অনেক ভাল আপনিই স্বীকার করেছেন। এখন আর মেয়েটি তাকে ভালবাসে না। ব্রেকআপ করতে চায়। এর কারণ কি? আপনি? আপনাকে পেয়ে তাকে ভুলে গেল? হয়তো তাই! ঠিক আছে মনে করুন তার সাথে সে ব্রেক আপ করে আপনার সাথে চলে আসল। কিন্তু এখানেই কি শেষ? আপনার পরে যদি সে আরো ভাল ছেলে দেখে তার কাছে যেতে চায় আপনাকে ফেলে? কেমন হবে? তাই আমার পরামর্শ হলো এসব বাদ দেন। এ ধরণের সম্পর্ক আপনার ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিক সব দিকেই অশান্তির কারণ হতে পারে। ইসলামে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করা যায়েজ নেই। যদি তিনজনেই বিবাহের উপযোগী হয়ে থাকেন তাহলে নিজেদের মধ্যে আলোচনা সেরে নিন। বিয়েটা সারা জীবনের ব্যাপার। লজ্জা আর সংকোচ করে কি জীবন ধ্বংস করবেন নাকি। মেয়েটাকে ভাল মত বুঝে নিন। দুদিন পর যদি তার মনে হয় আগের জনই ভাল ছিল অথবা অন্য কাউকে ভালবাসে আপনাকে বাদ দিয়ে তখন কি করবেন? কাজেই ধর্মীয় পথ অনুসরণ করুন। বিয়ে করা বউ ছাড়া অন্য কারো সাথে সম্পর্কে জরানো হারাম। আপনারা তিনজনই Bermuda Triangle থেকে যাতে বের হতে পারেন সেই কামনা রইল। ধন্যবাদ।
এখানে মেয়েটাকে ডিসাইড করতে দিতে হবে সে আসলে কাকে চায়। যদি সে আপনাকে চায় তবে তাকে বাসাতে এ কথা বলতে হবে। এবং বলার সাহস থাকতে হবে। যদি বলেন মেয়েটা চাপের মুখে ভালো ছেলেটাকে বিয়ে করতে বাধ্য হচ্ছে, তবে ভাই আপনার সাথে আমি একমত হতে পারবোনা। মনে রাখবেন মেয়েটা যদি আপনাকে সত্যিকারে ভালোবাসে, তবে স্বর্গের দূতকেও গ্রহণ করতে সে অমত জানাবে। যাইহোক মেয়েটাকে ডিসাইড করতে দিন। আরো কিছু জানতে হলে মেসেজ করতে পারেন। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy