ব্রণ কি ভাবে ভালো হবে?
4 Answers
আমি বেটনোবেট-N ব্যবহার করছি। ফলাফল ভালো পেয়েছি। আপনিও ব্যবহার করতে পারেন। বাজারে ৬০ টাকার একটি ক্রিম পাবেন।
চর্ম রোগের ডাক্তার দেখাতে পারেন। মনে হচ্ছে আপনার কিশোর বয়স। এই বয়সে এমনটা কম বেশি অনেকেরই হয়ে থাকে। আমার পরামর্শ হল ঘরে আদা রসু বাটা থাকলে লাগিয়ে দিন ব্রণে। আশা করি ভাল ফল পাবেন। এখানে একটা কথা আছে। আপনি প্রথমে সামান্য যায়গাতে লাগাবেন পরীক্ষামূলক ভাবে। যদি সেড়ে যায় এবং কোন ক্ষতি না করে তাহলে ব্যবহার করবেন অন্যান্য স্থানেও। কিন্তু যদি আপনার Skin পুড়ে যায় রসুন বা আদা লাগানোর কারণে তাহলে বুঝতে হবে আপনার ত্বক অতিমাত্রায় Sensitive. সেক্ষেত্রে এ ধরণের পদ্ধতি অবলম্বন না করাই বুদ্ধিমানের কাজ। তখন ডাক্তার দেখাবেন। ধন্যবাদ।
বরফ: নরম কাপড়ে এক টুকরা বরফ নিয়ে ব্রণের উপর কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখুন। তারপর সরিয়ে ফেলুন। কয়েক মিনিট এভাবে বরফ প্রয়োগ করলে ব্রণ দ্রুত মিশে যাবে। রসুন: একটি রসুনের কোঁয়া দুই ভাগ করে কাটে ব্রণ আক্রান্ত অংশে এই কাটা রসুন পাঁচ থেকে সাত মিনিট ঘষে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। কয়েক ঘণ্টা পরপর এই পদ্ধতি অনুসরণ করতে হবে। অ্যাপল সাইডার ভিনিগার: তিন ভাগ পানি আর এক ভাগ অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে আলতো চাপে মুছে ভিনিগার-পানির মিশ্রণে তুলার বল ভিজিয়ে ব্রণ আক্রান্ত অংশে ১০ মিনিট মাখিয়ে রেখে আবার কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। ডিমের সাদা অংশ: তিনটি ডিম ভেঙে এর কুসুম ও সাদা অংশ আলাদা করে রাখতে হবে তিন মিনিট। এবার ডিমের সাদা অংশ কিছুটা নিয়ে মুখে মেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর ধুয়ে ফেলুন। এই পদ্ধতি ব্যবহার করতে হবে চারবার। শেষবার ব্যবহারের অবশিষ্ট সাদা অংশ মাস্কের মতো মুখে মেখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। টমেটো: একটি তাজা টমেটো থেতলে মাস্কের মতো মুখে মাখতে হবে। এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে। পেঁপে: প্রথমেই মুখ কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার থ্যাতলানো পেঁপে ১৫ থেকে ২০ মিনিট মুখে মাখিয়ে রাখতে হবে এবং আবারও কুসুম গরম পানি দিয়ে মুখ ধুতে হবে। আলু: মুখ ধুয়ে আলতো চাপে মুছে নিন। একটি আলু গ্রেটার দিয়ে কুচি করে তা ব্রণ আক্রান্ত জায়গায় মাখিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy