1 Answers
আসলে এমন কিছু সম্ভব না। যদিও Text to Speech/ Audio করার জন্য বহু ওয়েবসাইট কিংবা Application আছে। কিন্তু লেখা থেকে গান গাওয়া শুধুমাত্র মানুষের পক্ষেই সম্ভব। তারপরও আপনার প্রশ্ন দেখে আমি সার্চ করেছি কিন্তু তেমন কিছু নেটে পেলাম না। পাবো কিভাবে? কারণ এটা নেই। একটু চিন্তা করে দেখুন আপনি চাইলে একটা গানকে নানা ভাবে গাইতে পারেন। চাইলে গান বানাতেও পারেন। কিন্তু Text to Speech এর যে প্রযুক্তি তাতে এক একটা শব্দ কিভাবে উচ্চারিত হবে সেই Formula দেওয়া আছে। সে শুধু মাত্র শব্দগুলো সেভাবে উচ্চারণ করতে পারে। এমনকি বাক্য অনুযায়ী শব্দের টান ও কম বেশি করতে পারে না। কিন্তু এক এক গানে এক এক শব্দের ভিন্ন ভিন্ন ভাবে উচ্চারিত হয়। তাহলে আপনি কিভাবে একটা শব্দকে গানের উচ্চারণের জন্য ইনপুট দিবেন? আর যদি একটা শব্দের ১০ রকম ইনপুট দিয়েও থাকেন তাহলে আপনিই ভাবুন Application টি কোন সময় কোন শব্দটি উচ্চারণ করবে? তাই আমার মতে এখন পর্যন্ত এমন কিছু বের হয়নি। তারপরও যদি তেমন কিছু আবিষ্কৃত হয়ে থাকে তাহলে আমার মতে সেটা গবেষণার পর্যায়েই আছে। আমাদের মত End User দের জন্য সেটা উন্মু্ক্ত করা হয়নি। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy