প্রেগনেন্ট অবস্থায় কি মেলামেশা করা যায়?
আমার ওয়াইফ ৩ মাসের অন্তঃসত্ত্বা আমি কি এখন মেলামেশা করতে পারবো? যদি মেলামেশা করতে পারিও তা কতদিন পর্যন্ত মেলামেশা করতে পারব । প্লিজ আমাকে সঠিক নিয়মটি জানান ।
2751 views
2 Answers
অন্তঃসত্বা বা গর্ভবতী অবস্থায় যৌন মিলন - করণীয় এবং বর্জনীয়
অনেকের মনেই প্রশ্ন জাগে অন্তঃসত্বা স্ত্রীর সাথে সহবাস বা যৌন মিলন করলে অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে কি না। বিশেষ করে নারীদের মনেই বেশি সন্দেহ জাগে যে গর্ভবতী অবস্থায় মিলন করা যায় কিনা। উত্তর প্রায় সবসময়/বেশিরভাগ নারীর জন্য 'হ্যাঁ'। অর্থাৎ যদি আপনার গর্ভকালীন সময় স্বাভাবিক ভাবে চলমান থাকে তাহলে আপনি সন্তান গর্ভে থাকা অবস্থায়ও সহবাস করতে পারেন। তবে আপনাকে গর্ভকালীন সময়ের নির্দিষ্ট কিছু সময়ব্যপ্তিতে সহবাস করা থেকে বিরত থাকতে হবে।
গর্ভকালীন সময়ে সহবাস থেকে বিরত থাকতে হবে কখন ?
কোন কারনে যৌনাঙ্গ থেকে রক্তক্ষরন হলে :-
যদি আপনার গর্ভকালীন সময়ে অল্প কিংবা বেশি রক্তক্ষরন পরিলক্ষিত হলে শাররীক মিলন থেকে বিরত থাকতে হবে।
যৌন-সংক্রামন ব্যাধি :-
বীর্যের সংস্পর্শে প্রোস্টাগ্লেনডিনস্ সংকুচিত হবার সম্ভাবনা থাকে যা প্রাক-প্রসব-বেদনাকে ঝামেলাপূর্ণ করে তুলতে পারে। আপনার কিংবা আপনার স্বামীর কোন প্রকার যৌন-সংক্রামন ব্যাধি থাকলে গর্ভকালীন শাররীক মিলন থেকে বিরত থাকতে হবে।
জরায়ুর গলদেশে সমস্যা থাকলে :-
যদি আপনার জরায়ুর মুখ অকালে খুলতে শুরু করে তাহলে শাররীক মিলন করলে রোগ সংক্রমনের সমুহ সম্ভাবনা থাকে। তাই এই অবস্থায় সহবাস করা উচিত নয়।
গর্ভের ফুল বা অমরা সমস্যায় থাকলে :-
যদি গর্ভের ফুল বা অমরা জরায়ুমুখ আংশিক কিংবা সম্পুর্নরূপে ঢেকে ফেলে তাহলে সহবাসের ফলে রক্তপাত এবং প্রাক প্রসব বেদনা শুরু হয়ে যেতে পারে।
যদি আপনার চিকিত্সক আপানাকে গর্ভকালীন সহবাস করা থেকে বিরত থাকতে বলে তাহলে খুজে বের করুন তিনি কি বলতে চেয়েছে? ডাক্তার কি শাররীক মিলন থেকে বিরত থাকতে বলেছে নাকি যৌন উত্তেজনা/তৃপ্তি থেকে বিরত থাকতে বলেছে? আর যদি ডাক্তার বারন করে তাহলে অবশ্যই জেনে নিবেন – কত সময়ের জন্য বারন করেছেন? উদাহরন স্বরূপঃ অনেক নারীর গর্ভধারনের প্রাথমিক ধাপে (প্রথম তিনমাস সময়ে) যদি অল্প পরিমান রক্তক্ষরন হয় তাহলে ডাক্তার বলেন শেষ বার রক্তক্ষরনের পর কমপক্ষে এক সপ্তাহ সময়কাল মিলন/অন্যকোন ভাবে যৌন তৃপ্তি থেকে বিরত থাকেন।
গর্ভবতী অবস্থায় নারীর জন্য আরামদায়ক যৌন আসন ভঙ্গি সমুহ
গর্ভকালীন সময় অন্য সময়কালের মত আসনভঙ্গিতে শাররীক মিলন করা যায়না। এটি মা এবং সন্তান উভয়ের জন্য ক্ষতির কারন হতে পারে। তাই এই সময়কালে যৌন আসন সম্পর্কে সাবধানতা অবলম্বন করা জরুরী।
স্পুনিং / একপাশে কাত হয়ে শুয়ে মিলন :-
এ আসনে স্ত্রী হাটেু ভেঙ্গে পাশে কাত হয়ে শুবেন এবং স্বামী তার স্ত্রীর পিছেনে থেকে শাররীক মিলন করবেন। স্পুনিং ভাল ভাবে কাজ করে যদি পুরুষ নারীর ঊরূর মাঝে দিয়ে লিঙ্গ সঞ্চালন করেন। এ পদ্ধতিতে তলপেটে কোন চাপ পড়েনা এবং আস্তে আস্তে মিলন করার সুবিধা থাকে যা গর্ভবতীর জন্য জরুরী।
হাটু এবং হাতে ভর :-
এই ভঙ্গিটি দেখতে হামাগুড়ি দিয়ে হাটার সময় শরীরের যে রকম আকার হয় সেরকম। এই ভঙ্গিটিও গর্ভবতী নারীর জন্য ভাল – এতে পেটে কোন প্রকার চাপ পড়েনা।
নারী উপরে :-
এ আসনে নারীর নিয়ন্ত্রন থাকে কত গভীরতায় লিঙ্গ প্রতিস্থাপন করা হবে। এ পদ্ধতিতে বেশিরভাগ কার্যক্রম নারী নিজের ইচ্ছে/সুবিধা মত করতে পারেন। এই ভঙ্গিতে গর্ভের পুরো সময়কাল এমনকি শেষ সময়েও নারী অনেক কম ঝুকিতে থাকেন।
অনেক বিবাহিত যুগল এই ভেবে উদ্বিগ্ন থাকেন যে – গর্ভবতী অবস্থায় সহবাস করলে গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, প্রধানতঃ গর্ভধারনের প্রথম তিন মাস সময়কালে। সাধারনত প্রাথমিক পর্যায়ে ভ্রুন নষ্ট হওয়া ক্রোমোজোম অস্বাভাবিকতা অথবা নিষিক্ত ডিম্বানু ভ্রুনে রূপান্তরিত হবার সময়কালে অন্যান্য সমস্যার সাথে সম্পর্কিত – শাররীক মিলনের ফলে ভ্রুন নষ্ট হবার ধারনাটি ভুল
2751 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy