ইমার্জেন্সী পিল খাওয়ার পরও পিরিয়ড হচ্ছে না?
আমি মূলত বাসার বাইরে থাকি, অনেকদিন পরে বাসায় এসে স্ত্রীর সাথে কোনধরনের প্রটেকশন ছাড়াই সম্পর্ক করি।
এর ২৪ ঘন্টার ভিতরেই ইমারজেন্সি পিল খায় সে। তার পিরিয়ড এর সময় পার হয়ে এখন ১৪ দিন, এখনও পিরিয়ড হচ্ছে না।
এক্ষেত্রে চিন্তার কোন কারন আছে কি? ইমারজেন্সি পিল এর কারনে দেরি হচ্ছে না সে প্র্যাগ্নেন্সি এর দিকে যাচ্ছে সেটা বুজবো কিভাবে?
আমরা এখনই বেবি চাচ্ছি না, এই সময় যদি সে কন্সিভ করে, তাহলে সেটা থেকে রেহাই পাওয়ার উপায় কি?
ভালো কোন ডক্টর দেখানো লাগবে কি? কোন সাজেশন?
ধন্যবাদ।
#পিরিয়ড
#মাসিক
3830 views
1 Answers
ইমার্জেন্সি পিল 24 ঘন্টার মধ্যেই খাইয়ে থাকলে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকেনা। তবুও যেহেতু মাসিকের তারিখ পার হয়ে গেছে তাই এই মুহুর্তে আপনাদের করনিয় হলো বেবি চেক স্টিপ দিয়ে প্রেগনেন্সি পরীক্ষা করা। নেগেটিভ আসলে তো সম্পুর্ন নিরাপদ। আর যদি পজেটিভ আসে তাহলে পরবর্তী করনিয় হিসেবে গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
3830 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy