কি ভাবে jsc রেজাল্টাল ভালো করব?

আমি অষ্টম শ্রেণীতে পড়ি।আমি জনতে চায় যে কীভাবে jsc রেজাল্টাল ভলো করব?
2856 views

3 Answers

JSC রেজাল্ট ভালো করার জন্য কিছু টিপস্ মনে রাখতে হবে। এখন থেকে বইগুলো খুব ভালো করে পড়তে হবে। যত তাড়াতাড়ি সম্ভব কঠিন বিষয় গুলোর জন্য প্রাইভেট শুরু করা। সময় নষ্ট করা যাবে না সুযোগ পেলেই পড়তে বসতে হবে।যা কিছু পড়বে খুব মনোযোগ সহকারে পড়বে, যেন ৩-৪ মাস মনে থাকে।লেখাপড়াকে একটা চেলেঞ্জ হিসেবে নিতে হবে।আশা করি টিপস্ কাজে আসবে।ধন্যবাদ

2856 views Answered

জেএসসির রেজাল্ট ভালো করার জন্য অবশ্যই প্রথম থেকে পড়তে হবে। এখনো অনেক সময় রয়েছে। হয়তো আপনাদের স্কুলের প্রথম মডেল টেস্ট হয়েছে। সেটাতে আপনার ফলাফল দেখুন। ভালো হলে নতুন উৎসাহে পড়ুন। 

না হলেও যে বিষয়ে খারাপ হয়েছে সেগুলোর দিকে মনোযোগ দিন।

সৃজনশীলের বিষয়গুলোর জন্য কোনো টিচারের কাছে পড়লে ভালো। তাঁর কাছে প্রতিদিন পরীক্ষা দিন। নাহলে নিজেই পড়ুন। পুরো বইটি পরীক্ষার আগে কমপক্ষে ১০০-১৫০ বার রিডিং পড়া হয়ে যাওয়া উচিৎ। আরো বেশি হলে আরো ভালো। তারপর গাইডের মডেল টেস্ট থেকে নিজে নিজে পরীক্ষা দিন। দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেগুলো ঠিক করুন।

গণিতের জন্য টিচার থাকা ভালো। নাহলে উদাহরণগুলো মনোযোগ দিয়ে দেখুন। অনুশীনলনীর অঙ্কগুলি বারবার করুন। গাইডের থেকে সৃজনশীল দেখে অনুশীলন করুন।

ইংরেজি ১ম, ২য় এবং বাংলা ২য় পত্রের রচনামূলক অংশ পুরাতন প্রশ্ন থেকে দেখে নিন। তারপর নোট তৈরি করুন। কিছু মুখস্থ না করে সম্ভাব্য সকল কিছুতে বারবার চোখ বোলান। বাংলা ২য় পত্রের দুটি বিষয়ে জানা থাকায় বলছিঃ

  • অনুচ্ছেদ তিন দিবস(স্বাধীনতা, শহীদ,বিজয়), তিন মেলা(বৈশাখী, গ্রাম্য, শীতকালিন) বা তিন উৎসব(নববর্ষ, ঈদ, পূজা) থেকে আসার সম্ভাবনা বেশি। এছাড়া ১ম পত্র বইয়ের বিষয় সম্পর্কিত এবং প্রযুক্তি সম্পর্কিত সব বিষয়গুলো দেখে নেওয়া ভালো।
  • রচনার কিছু ভাগ আছে। প্রযুক্তি, মুক্তিযুদ্ধ, উৎসব, দিবস, মেলা, সাহিত্য এবং আরো কিছু। হায়াৎ মামুদের যেকোনো বইয়ে পাবেন। সেখান থেকে আপনি ঠিক করুন কোন বিভাগের পড়বেন। তারপর বই থেকে নোট করুন শুধু সেই বিভাগের। মুক্তিযুদ্ধ এবং প্রযুক্তি বিভাগ থেকে আসবেই। তাই এ দুটো ভালোভাবে পড়ুন
আর শেষে বলব পুরাতন প্রশ্ন এবং বই পারলে সংগ্রহ করুন। প্রশ্নের তো রিপিটেশন হয়ই। আর পুরাতন বই থেকেও উদ্দীপক আসে। তাই এদুটো থাকলে বেশ সুবিধা। 
আর যত বেশি মনোযোগ তত ভালো ফলাফল।
2856 views Answered

আপনি কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে পড়াশোনা করে ফলাফল ভাল করতে পারবেন।

2856 views Answered

Next steps