খাবারের প্রতি রুচি নাই। কি করব?
ভাই,খাবারের প্রতি রুচি না থাকাই দিন দিন আমার সাস্থ্যর অবনতি হয়েই চলেছে। একটা ঔষধ সেবন করছি। ঔষধটির নাম হলো “Safa Helty”. তবে ঔষধ টি সেবন করার পর খুধা তোঁ মুটামুটি লাগছে। তবে রুচির কনো পরিবর্তন হয়নি। এই ঔষধ সেবন করার পরেও কনো কিছু ঠিকমতো খেতে পারছি না। আর-সাথে সাথে দিন-দিন তো সাস্থ্যের অবনতি হয়েই চলেছে......এখন কি করা যায়? কনো ভালো উপায় যানা থাকলে জানাবেন প্লিজ...
2875 views
1 Answers
* প্রতিদিন দুপুরে খাবার আগে লবণ দিয়ে একটু আদা চিবিয়ে খান । এতে ক্ষিধে বাড়বে এবং মুখের রুচি ফিরে আসবে। * খাওয়ার আগে হালকা হাঁটাহাঁটি করুন, এতে খাওয়ার রুচি বাড়বে, হার্টও ভালো থাকবে। * আগে পুষ্টিকর খাবার খান, এরপর পানি ও পানিজাতীয় খাবার। * মিষ্টি স্বাদের ফল রুচিবর্ধক। তাই এক বা একাধিক ফল ও ফলের জুস খেতে পারেন। * ক্ষুধা বা রুচিবর্ধক আরো কিছু খাবার আছে। যেমন- আমলকী, কিশমিশ, মিষ্টি, আচার, সালাদ, পেঁয়াজ ইত্যাদি। তবে যদি কোনো রোগের কারণে খাদ্যে অরুচি দেখা দেয় বা হঠাত করে অরুচি দেখা দেয় তাহলে অবশ্যই চিকিত্সকের শরণাপন্ন হওয়া উচিত।
2875 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy