সময় নেওয়া হচ্ছে কেন?
আমার বর্তমান 234 পয়েন্ট (র্যাংক # 429 ), তবুও কেন মাঝেমধ্যে কিছু উত্তর প্রদান করলে, তাৎক্ষণিক অনুমোদন দেওয়া হয় না??? বিঃদ্রঃ এটা প্রত্যেক উত্তরের ক্ষেত্রে নয়, বরং মাঝেমধ্যে এমনটি হচ্ছে।
3 Answers
এটা শুধু আপনার নয়,একজন বিশেষ সদস্যেরও হয়।সব ক্যাটাগরিতে উত্তর সরাসরি অনুমোদন পাবেনা।
নির্দিষ্ট কিছু বিভাগ,অশালীন শব্দ,লিঙ্ক ব্যবহার করে প্রশ্নোত্তর কিংবা মন্তব্য করলে অনুমোদনের জন্য অপেক্ষমান থাকে।যা সব সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য।সেই বিভাগগুলো স্পর্শকাতর বিধায় অনুমোদনের জন্য অপেক্ষমান থাকে। সেগুলো বিশেষ সদস্যবৃন্দ যাচাই-বাছাই করেন এবং নীতিমালাসম্মত কার্যক্রম করলে অনুমোদন পাবেন।
এটা শুধু আপনার ক্ষেত্রেই ঘটে না|অনেক পুরানো এর চেয়ে বেশি স্কোরধারী বা বিশেষ সদস্যদের প্রশ্ন উত্তর ও পেন্ডিংয়ে থাকে|বেশ কিছু কারণে এগুলো পেন্ডিংয়ে থাকে| দীর্ঘ উত্তর, অশালীন শব্দ, কোন লিংক শেয়ার করলে উত্তর পেন্ডিংয়ে থাকে|এছাড়া চিকিৎসা ও স্বাস্থ্য, যৌন, ধর্ম বিভাগের উত্তরগুলো বেশি অনুমোদনের অপেক্ষায় থাকে| যাতে স্পামিং, ভুল উত্তর, বাজে লিংক শেয়ার রোধ করা যায়|তবে এ নিয়ে চিন্তার কারণ নেই|ভালো উত্তর হলে অবশ্যই অনুমোদন পাবে|
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy