একই নিয়োগ বিজ্ঞপ্তিতে ২টি পদের জন্য আবেদন করা যাবে?

সরকারী প্রতিষ্ঠান হতে প্রকাশিত কোন বিজ্ঞপ্তিতে আমি কি একের অধিক পদের জন্য আবেদন কপ্রতে পারবো? যেমনঃ সাঁটলিপিকার ও কম্পিউটার অপারেটর" পোষ্টের জন্য আবেদন করার পর আমার যোগ্যতা অনুযায়ী অন্য পদে আবেদন করা যাবে?

3567 views

2 Answers

আপনি একের অধিক পদে আবেদন করতে পারবেন না। করলে সাবমিট হবে না। কারণ আপনার ভোটার আইডি একবার সাবমিট করলে আর পারবেন না। তবে যদি দুটি সার্কুলার হয় তাহলে সমস্য নেই।

3567 views Answered
যদি নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা থাকে যে, একজন ব্যক্তি কেবল মাত্র একটি আবেদন করতে পারবেন, একের অধিক আবেদন গ্রহণ যোগ্য নয় । সেক্ষেত্রেই কেবল আপনি একাধিক আবেদন করতে পারবেন না ।

আর যদি নির্দিষ্ট করে কিছু বলা না থাকে তবে করতে পারবেন । 
এমন আবেদন আমিও করেছি অনেক । বরং কিছু কিছু বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেয় যে, একের অধিক আবেদন করতে পুনরায় আবেদন ফরম পূরণ করার প্রয়োজন নেই, এই অপশনে ক্লিক করলেই দ্বিতীয় আবেদন করতে পারবেন ।

তবে অনেক সময় একই দিনে বিভিন্ন পোস্টে চাকুরীর পরীক্ষা হয় । সেক্ষেত্রে আপনার যেকোনো একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে । আবার অনেক অধিদপ্তর আলাদা আলাদা তারিখে পরীক্ষা নিয়ে থাকে । তখন আপনি দুটোতেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 
3567 views Answered

Related Questions

Next steps