5 Answers
আপনি না পড়লে গুনাহ নেই তবে প্রতেক মুসলমানের জন্য আরবী পড়া কর্তব্য। কুরআন না পরতে গুনাহ নেই কিন্তু পড়লে সওয়াব আছে আবার কুরাআন না পরে বাসাই রাখলে কিয়ামতের দিন এই কুরআন আপনার বিরুদ্ধে স্বাক্ষি দিবে।
তবে আপনার জন্য খুব ভালো হয় কোনো হুজুরের থেকে শুদ্ধ ভাবে কুরআন পড়া শিখে নিলে।
আরবি পড়তে পারেন না সেটার জন্য গুনা হবে না কিন্তু আমাদের মৃত্যুর পর সব কথা হবে আরবিতে, আনাদের নামাজ পড়তে হয় আরবিতে সেই প্রেক্ষিতে জানা আবশ্যক। শিখেন শিখলে ত ক্ষতি নেই বরং লাভ।
প্রতিটি মুসলমানের আরবী পড়তে পারা উচিত। আপনি " ২৭ ঘন্টায় কুরআন শিক্ষা " বইটি কিনুন। ইনশাআল্লাহ্, আপনিও আরবী পড়তে পারবেন শুদ্ধভাবে।
আরবী তো একটি ভাষা। এ ভাষা পড়তে না পারলে বা এ ভাষায় কথা বলতে বা লিখতে না পারলে কোনো গুনাহ হবে না। তবে আপনাকে নামাজ পড়ার জন্য যে পরিমাণ কিরাতের প্রয়োজন সে পরিমাণ কিরাত আপনাকে বিশুদ্ধরূপে শিখতে হবে। যদি না শিখেন তবে গুনাহ হবে। সারকথা আরবী পড়তে বা বলতে পারা না পারা বড় কথা নয়; ইসলামিক বিধি মেনে চলা ও তদানুযায়ী জীবন পরিচালিত করা হলো বড় কথা। ইসলামিক বিধি অনুসারে জীবন পরিচালিত করতে যতটুকু আরবীর প্রয়োজন ততটুকুই আপনাকে পারতে হবে এবং শিখতে হবে। এর চেয়ে বেশি শেখা আবশ্যক নয়। সুতরাং তার জন্য গুনাহও হবে না।
সহীহ হাদিসে আছে ""ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ ""!! এই হাদিস অনুযায়ী ইলমে দ্বীন শিক্ষার অন্যতম অংশ কুরআনে পাক শিক্ষা করা ফরজ।যেহেতু এটা শিক্ষা করা ফরজ, তাই যদি আপনি অবহেলায় না শিখে মৃত্যু বরণ করেন তবে এজন্য আপনি গুনাহগার হবেন ও আল্লাহর শাস্তির সম্মুখীন হবেন!!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy