1 Answers
ঘুষের প্রচলন কবে থেকে এবং কিভাবে এসেছিল তা ঠিক করে বলা যায়না । তবে কোন এক পত্রিকায় এবং অনলাইনেও এ ব্যাপারে একটি প্রতিবেদন পড়েছিলাম দুটোর আলোকে বলছি..... ধরে নেয়া ঘুষের প্রচলন শুরু হয় ইংরেজদের শাসন কাল থেকে এবং বাঙ্গালীরাই তাদের ঘুষ খেতে শিখিয়েছিল । ইংরেজদের আমলে একদিন কোন এক লোক এলো কিছু অতিরিক্ত সুবিধা নিতে । এবং সাথে আনলো কিছু ফলমূল । লোকটি ইংরেজকে জিজ্ঞাসা করল আপনি কি ঘুষ খান? ইংরেজ লোকটি ঘুষ কি বুঝলো না তাই তার সাথে থাকা বাঙ্গালী চাকর কে জিঙ্গাসা করল *হোয়াট ইজ ঘুষ* বাঙ্গালী লোকটি তখন ঔ ফলমূল গুলো ইংরেজকে দিলেন। তা দেখে ইংরেজ লোকটি খুশি হয়ে বললো *ও ইট ইজ ঘুষ! ভেরি ফাইন, আই ইট ঘুষ* এভাবে আমরা বাঙ্গালীরা তাদের কাছ থেকে অতিরিক্তি সুবিধা পাবার জন্য তাদের ঘুষ দিতে থাকলাম । কখনও ফলমুল, কখনও পুকুরের মাছ, কখনও গৃহপালিত পশুপাখি । এভাবে চলতে থাকল এবং কিছু বছর পর তাদের চাহিদা পরিবর্তন হলো তখন তারা আর এসব নিলো না তারা তখন অর্থকে ঘুষ হিসাবে গ্রহন শুরু করল এবং এভাবে তা আমাদের সমাজে প্রচলিত হয়ে গেল ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy