মাসে ১৫০-২০০টাকা বিল আসবে এমন ফ্রিজ কোনগুলো?
মান ভালো, সবচেয়ে বেশি দরকার বিল ২০০ টাকার ভিতর হবে এমন ফ্রিজ চাই। আমাদের বাজেট মাঝারি ফ্রিজ ,দাম বেশি হোক সমস্যা নাই, বিল কম হলেই হবে। কোন ব্র্যান্ড, কত টাকা পিলিজ বড় ভাইরা জানাবেন
3070 views
3 Answers
আপনি ওয়ালটন কিনতে পারেন সব দিক দিয়ে সেরা দাম ২৫-২৭ হাজার টাকা সাথে ১২ বছরের ওয়ারেন্টি!
3070 views
Answered
সাধারণত একটা ফ্রিজ ১৫০ থেকে সর্বোচ্চ ২৫০ এরকম ওয়াট হয় (প্রতি ঘন্টায়)। কোম্পানি বা ভেদে তেমন কিছু পার্থক্য হয়না। যেমন ১০০ ওয়াট লাইট যেই কোম্পানিই তৈরি করুক ১০০ ওয়াট ই হবে। হয়ত কোনোটা ১০০ হবে কোনোটা ৯৯ হবে কোনোটা ১০১ হবে। এতটুকু পার্থক্য হবে।
যাইহোক ফ্রিজ ২৪ ঘন্টা চালু থাকেনা। একটা নির্দিষ্ট টেম্পারেচার এ আসার পর অটোমেটিক কম্পপ্রেশার বন্ধ হয়েযায়। তখন আর সে পাওয়ার খরচ করেনা। ধরেনিলাম আপনার ফ্রিজটি ২০০ ওয়াট হবে এবং দৈনিক গড়ে ১০ ঘন্টা চলবে। তাহলে প্রতিদিন বিদ্যুৎ খরচ করবে (২০০×১০)÷১০০০ = ২ KW বা ২ ইউনিট। তাহলে ৩০ দিনে ৬০ ইউনিট। প্রতি ইউনিট এর মুল্য ৫ টাকা হলে বিল আসবে ৩০০ টাকা। এটা কোম্পানি ভেদে তেমন কম বেশি হবেনা। এটা নির্ভর করবে সাইজের উপর। এখন কোন সাইজের ওয়াট কত সেটা বলা মুস্কিল।
3070 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy