আমি ssc এক্সাম দিয়ে কিছু ছাত্র ছাত্রী পরাছি।কি করে তাদের বাধ্য করবো?
4 Answers
কাউকে কখনে মেরে বা মানষিক চাপ দিয়ে বাধ্য করা যায় না। আপনি যখন তাদের ক্লাশ নিবেন তখন তাদের ভাল করে বোঝাবেন। তাদের ডিসিপ্লিন সম্পর্কে বোঝাবেন। সিনিয়নের আদেশ মানার উপকারিতা সম্পর্কে বলবেন। এভাবে চালিয়ে যান আশা করি তার বুঝতে পারবে এবং আপনার বাধ্য হবে।
তাদেরকে স্পষ্ট ভাষায়,সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শান্ত মনে,নরম হয়ে বুঝানোর চেষ্টা করুন।তাদের সাথে সবসময় ভালো ব্যাবহার করুন,তাদেরকে ভালোবাসুন,সুন্দর কথাবার্তা বলে,ভালো আচরণ করে,শান্ত মাথায় সবসময় বুঝিয়ে ভালোবাসা দিয়ে তাদের মনে আপনার জন্য ভালোবাসা তৈরি করে নিন,ভালোবাসা দিয়ে ভালোবাসা তৈরি করুন।আপনি যদি উত্তেজিত হোন,এবং মাথা গরম করে কথাবার্তা বলুন তাহলে কখনো তারা আপনার কথাবার্তা সঠিক মতো কর্ণপাত করবে না।ক্লাস সিক্স এর স্টুডেন্ট কিশোর মানুষ, একটু দুষ্টুমি করবে এটা অস্বাভাবিক কোনকিছু না।সুন্দর করে বুঝিয়ে বলুন আপনার কথাবার্তায় তারা বাধ্য হবে।কিশোর মানুষ তাই কিশোরের মতো বুঝানোর চেষ্টা করুন বুঝবে এবং আপনাকে মানবে।
যেহেতু আপনিও বয়সে ছোট তাই বিভিন্ন শিক্ষামুলক গল্পের মাধ্যমে তাদের শৃঙখলাবদ্ধ রাখতে পারেন। বেত দিয়ে ভয় দেখাতে পারেন। তবে মারবেন না। দুষ্টামি করলে তাদের বাবা মাকে নালিশ করবেন এধরণের ভয় দেখাতে পারেন।
ক্লাসে ছাত্র ছাত্রী আপনার কথা শুনার কয়েকটা পদ্বতি (আশা করি কাজে দেবে) 1.ক্লাসে প্রবেশ করার পর যদি কথা বলে বা মনোযোগ না দেয় চুপ করে 2-3 মিনিট তাকিয়ে থাকবেন যে কথা বলছে তার দিকে দেখবেন সে চুপ হয়ে যাবে 2.তাদের অন্যমনস্কতা দূর করবেন তাদের গুরুত্বপূর্ন লেকচার দিয়ে আর তাদের সাথে মাঝে মাঝে মজা বা হাসির কথা বলবেন যা লেকচার কে কেন্দ্র করে হবে 3.আর ছাত্র বা ছাত্রীদের সাথে মিশার চেষ্টা করবেন 4.আর ক্লাসে কিছু ছাত্র আছে যারা একেবারে আদবহীন তাদের 2 দিন ভালো বুঝাবেন যে ক্লাসে থাকা অবস্থায় যেন সমস্যা সৃষ্টি না করে তিনদিনের দিন কঠোর লজ্জ্বাজনক শাস্তি দিবেন ॥ (N:B উপরোক্ত পদ্বতিটা আমাদের ক্লাসে আমাদের শিক্ষকগন করে থাকেন)সেখানথেকে লিখলাম
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy