ইনভাইটেড কমা কখন দিতে হয় ? এই বিষয়ে বিস্তারিত জানাবেন কি কেউ ?

4555 views

2 Answers

ইনভাইটেড না, ইনভার্টেড কমা, বাংলায় একে 'উদ্ধরণ চিহ্ন' বলে।

ইনভার্টেড কমা কনো উক্তি বা বক্তব্যের শুরুতে ও শেষে ব্যবহৃত হয়, এছাড়াও শিরোনাম কিংবা আলোচ্য শব্দকে হাইলাইট করতেও ব্যবহৃত হয়।
4555 views

উদ্ধৃতি চিহ্ণের ব্যবহার:

ইনভাইটেড নয়,ইনভার্টেড হবে (inverted) যার অর্থ:উদ্ধৃতি চিহ্ণ। ১। বাক্যের মধ্যে বাগধারা বা কোনো কোনো অংশকে গুরুত্ব দেওয়ার জন্য ব্যবহার হয়। যেমন- বড় বাড়িতে বিয়ে 'সে এক এলাহি কান্ড!'
২। উদ্ধৃতির মধ্যে উদ্ধৃতি থাকলে ভেতরের উদ্ধৃতিটি এক উদ্ধৃতি(' ' )দিয়ে চিহ্ণিত করতে হয়।যেমন-রহমত রেগে গিয়ে বলল, "তুই শালা একটা খচ্চর আদমি! তুই 'হুমায়ন আজাদ' পড়ে পাজি হয়েছিস।"
৩। কখনো একটি বিশেষ শব্দকে গুরুত্ব দিয়ে বোঝাতে উদ্ধৃতি চিহ্ণ ব্যবহার হয়। যেমন:'দারিদ্র্য'নজরুলের একটি বিখ্যাত কবিতা।
৪। কোন লেখকের বক্তব্য বা কবিতার চরণ হুবহু তুলে ধরতে হলে চিহ্ণটি ব্যবহার হয়। যেমন-"হে দারিদ্র্য! তুমি মোরে করেছ মহান!"<
4555 views

Related Questions