2 Answers

কেউ আল্লাহ ছাড়া অন্য কারও কাছে মাথা নিচু করুক এটা ইসলামে নাই।

2871 views Answered

এ প্রসঙ্গে কুরআন মজীদের স্পষ্ট নির্দেশ- ﻓَﺎﺟْﺘَﻨِﺒُﻮﺍ ﺍﻟﺮِّﺟْﺲَ ﻣِﻦَ ﺍﻟْﺎَﻭْﺛَﺎﻥِ ﻭَ ﺍﺟْﺘَﻨِﺒُﻮْﺍ ﻗَﻮْﻝَ ﺍﻟﺰُّﻭْﺭِۙ ۝۳۰ ‘তোমরা পরিহার কর অপবিত্র বস্ত্ত অর্থাৎ মূর্তিসমূহ এবং পরিহার কর মিথ্যাকথন।’ -সূরা হজ্জ : ৩০ এই আয়াতে পরিস্কারভাবে সবধরনের মূর্তি পরিত্যাগ করার এবং মূর্তিকেন্দ্রিক সকল কর্মকান্ড বর্জন করার আদেশ দেওয়া হয়েছে। আরো লক্ষণীয় বিষয় এই যে. উপরের আয়াতে সকল ধরনের মূর্তিকে ‘রিজস’ শব্দে উল্লেখ করা হয়েছে। ‘রিজ্স’ অর্থ নোংরা ও অপবিত্র বস্ত্ত। বোঝা যাচ্ছে যে, মূর্তির সংশ্রব পরিহার করা পরিচ্ছন্ন ও পরিশীলিত রুচিবোধের পরিচায়ক। দ্বিতীয় আয়াত অন্য আয়াতে কাফের সম্প্রদায়ের অবস্থা তুলে ধরা হয়েছে এভাবে- ﻭَ ﻗَﺎﻟُﻮْﺍ ﻟَﺎ ﺗَﺬَﺭُﻥَّ ﺍٰﻟِﻬَﺘَﻜُﻢْ ﻭَ ﻟَﺎ ﺗَﺬَﺭُﻥَّ ﻭَﺩًّﺍ ﻭَّ ﻟَﺎ ﺳُﻮَﺍﻋًﺎ ۬ۙ ﻭَّ ﻟَﺎ ﯾَﻐُﻮْﺙَ ﻭَ ﯾَﻌُﻮْﻕَ ﻭَ ﻧَﺴْﺮًﺍۚ ۝۲۳ ‘এবং তারা বলেছিল, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের উপাস্যদেরকে এবং কখনো পরিত্যাগ করো না ওয়াদ্দ, সুওয়া, ইয়াগূছ, ইয়াঊক ও নাসরকে।’ -সূরা নূহ : ২৩ এখানে কাফের সম্প্রদায়ের দুটো বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে : ১. মিথ্যা উপাস্যদের পরিত্যাগ না করা। ২. মূর্তি ও ভাস্কর্য পরিহার না করা। তাহলে মিথ্যা উপাস্যের উপাসনার মতো ভাস্কর্যপ্রীতিও কুরআন মজীদে কাফেরদের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত। অতএব এটা যে ইসলামে গর্হিত ও পরিত্যাজ্য তা তো বলাই বাহুল্য। উপরের আয়াতে উল্লেখিত মূর্তিগুলো সম্পর্কে আবদুল্লাহ ইবনে আববাস রা. বলেন, এগুলো হচ্ছে নূহ আ.-এর সম্প্রদায়ের কিছু পুণ্যবান লোকের নাম। তারা যখন মৃত্যুবরণ করেছে তখন শয়তান তাদের সম্প্রদায়কে এই কুমন্ত্রনা দিয়েছে যে, তাদের স্মৃতি বিজড়িত স্থানগুলোতে মূর্তি স্থাপন করা হোক এবং তাদের নামে সেগুলোকে নামকরণ করা হোক। লোকেরা এমনই করল। ওই প্রজন্ম যদিও এই সব মূর্তির পূজা করেনি কিন্তু ধীরে ধীরে প্রকৃত বিষয় অস্পষ্ট হয়ে গেল এবং পরবর্তী প্রজন্ম তাদের পূজায় লিপ্ত হল। -সহীহ বুখারী হাদীস : ৪৯২০ তৃতীয় আয়াত কুরআন মজীদে মূর্তি ও ভাস্কর্যকে পথভ্রষ্টতার কারণ হিসেবে চিহ্ণিত করা হয়েছে। এক আয়াতে এসেছে- ﺭَﺏِّ ﺍِﻧَّﻬُﻦَّ ﺍَﺿْﻠَﻠْﻦَ ﻛَﺜِﯿْﺮًﺍ ﻣِّﻦَ ﺍﻟﻨَّﺎﺱِ ۚ ‘ইয়া রব, এরা (মূর্তি ও ভাস্কর্য) অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে!’ -সূরা ইবরাহীম : ৩৬ অন্য আয়াতে এসেছে- ﻭَ ﻗَﺎﻟُﻮْﺍ ﻟَﺎ ﺗَﺬَﺭُﻥَّ ﺍٰﻟِﻬَﺘَﻜُﻢْ ﻭَ ﻟَﺎ ﺗَﺬَﺭُﻥَّ ﻭَﺩًّﺍ ﻭَّ ﻟَﺎ ﺳُﻮَﺍﻋًﺎ ۬ۙ ﻭَّ ﻟَﺎ ﯾَﻐُﻮْﺙَ ﻭَ ﯾَﻌُﻮْﻕَ ﻭَ ﻧَﺴْﺮًﺍۚ ۝۲۳ ﻭَ ﻗَﺪْ ﺍَﺿَﻠُّﻮْﺍ ﻛَﺜِﯿْﺮًﺍ ۚ۬ ‘আর তারা বলেছিল, তোমরা পরিত্যাগ করো না তোমাদের উপাস্যদের এবং পরিত্যাগ করো না ওয়াদ্দ সুওয়াকে, ইয়াগূছ, ইয়াঊক ও নাসরকে। অথচ এগুলো অনেককে পথভ্রষ্ট করেছে।’ -সূরা নূহ : ২৩-২৪

2871 views Answered

Related Questions

Next steps