1 Answers
আসহাবে সুফফা অৰ্থ চত্বরবাসী। ঐ সকল মহৎ প্ৰাণ সাহাবি আসহাবে সুফফা নামে পরিচিত, যারা জ্ঞানার্জনের জন্য ভোগবিলাস ত্যাগ করে অতি সাধারণ জীবনযাপন করতে সর্বদা মসজিদে নববীর চত্বরে অবস্থান করতেন। তাঁরা ছিলেন একদল নিঃস্ব মুহাজির যারা মদিনায় হিজরত করেন। বাসস্থানের অভাবে মদিনার নবনির্মিত মসজিদের চত্বরে তারা আশ্রয় লাভ করেন। আসহাবে সুফফার সদস্যগণ খাওয়া-দাওয়া, পোশাক-পরিচ্ছদের মানবিক চাহিদার কোনো চিন্তা করতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে হাদিয়া হিসেবে যা আসত তা থেকেই তাঁরা তাদের প্রয়ােজন পূরণ করতেন। এঁদের সংখ্য ছিল ৭০ থেকে ৮০ জন। অবশ্য পরবর্তী সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দরিদ্র মুহাজিরদের পুনর্বাসন করেন। এতসব সত্ত্বেও আসহাবে সুফফা ইসলামের ইতিহাসে এক বিশেষ মর্যাদা ধারণ করে আছে।
বলা যায় এটা ইসলামের প্রথম মাদ্রাসা।
http://wahiralo.com/islamicnote/148/
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy