লেবু বাগান করে কীভাবে সফল হবো..?
আমি লেবু বাগান করতে চাই। আমার একটি ৫ শতাংশ জমি আছে। সেখানে বর্ষাকালে ৪-৫ দিন পানি থাকতে পারে। এমনিতে পানি উঠে না। সেখানে আমি কী ধরনের লেবুগাছ গাড়তে পাড়ব ? লেবুগাছ কতো টুকু জায়গা পরপর গাড়তে হয় ? কিভাবে যত্ন নিতে হয় ? কি ধরণের সার দিতে হয় ? আমি লেবুগাছ সম্পর্কে সব কিছু জানতে চাই । কিভাবে বাগান শুরু করবো ? কিভাবে সফল হব ? কোন জাত বেশি লাভজনক ? এসব সম্পর্কে আমাকে বিস্তারিত জানান ।
1 Answers
পুষ্টির চাহিদা পূরণ এবং খাদ্য তালিকায় বৈচিত্র্যতা নিয়ে আসার জন্য আমাদের দেশের নানান ধরণের শাকসবজি ও ফলমূলের চাষ করা হয়। এসব ফলমূলের মধ্যে লেবু অন্যতম। লেবু একটি টক জাতীয় জনপ্রিয় ফল। এর ইংরেজি নাম Lemon ও বৈজ্ঞানিক নাম Citrus limon.বাংলাদেশের সব এলাকাতেই লেবুর চাষ হয়। একটি পূর্ণাঙ্গ বয়স্ক গাছ বছরে ২০০টি পর্যন্ত ফল দিতে পারে। বাংলাদেশের সিলেট, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, রাজশাহী ও মৌলভীবাজারে লেবু বেশি জন্মে।