ক্যাপাসিটর?
সার্কিটে ক্যাপাসিটারের এর কাজ খুব সুন্দর করে সহজ ভাবে উদাহরণ সহ কেউ বুঝিয়ে বলবেন। কেননা আমি ইলেকট্রনিক সকল পার্টস সম্পর্কে মোটামুটি বুঝি। কিন্তু ক্যাপাসিটর বুঝি না যদিও এর সম্পর্কে অনেক ভিডিও ও তথ্য দেখেছি। একটা কথা বুঝিনা সার্কিটে চার্জ ধরে রাখার প্রয়োজন কি? রেজিস্টার তো কারেন্ট বাধা দিয়ে কম করে সাপ্লাই দিচ্ছে।এত ক্যাপাসিটির কেন ব্যবহার হয় সার্কিটে?
2808 views
1 Answers
ক্যাপাসিটর হচ্ছে ধারক সে তার ক্যাপাসিটি অনুযায়ী কিছু সময়ের জন্য চার্জ ধরেরাখে। এর বিভিন্ন রকম কাজ রয়েছে। যেমন, আমরা যখন রেক্টিফায়ারের ব্যাবহার করে AC to DC করি তখন তা পুরোপুরি DC হয়না বা ফিউর DC হয়না, কিছুটা AC মিশ্রিত থেকে যায় যাকে বলাহয় পালসেটিং ডিসি। এটা ডিভাইস এর জন্য ক্ষতিকর। তাই পালসেটিং ডিসিকে ফিউর ডিসি করার জন্য একটি ক্যাপাসিটর ব্যবহার করাহয়। একে ফিল্টার ক্যাপাসিটর বলে। ক্যাপাসিটর প্যারালালে AC কে বাধাদেয় DC কে যেতে দেয়। এসব স্হানে ক্যাপাসিটর ব্যবহার হয়। ক্যাপাসিটর অনাকাঙ্ক্ষিত বা অতিরিক্ত ভোল্জেজকে বাধা দেয়। ভোল্টেজ কমেগেলে তার ঘাটতি পুরন করেদেয়। এক কথায় বলাযায় সার্কিট এর ভোল্টেজ সমান রাখার জন্য ক্যাপাসিটর ব্যবহার করাহয়।
2808 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy