লেখালেখি করে ইনকাম করতে চাই?
2 Answers
খুবই সময়োপযোগী প্রশ্ন করেছেন। আমার মনে হয় বিস্ময় এর ভিজিটররা আউটসোর্সিং বিভাগে এরকম প্রশ্নের উত্তরই খুঁজে বেড়ায়।
আসলে অনলাইন থেকে সহজ উপায়ে উপার্জন করাটা ক্ষণস্থায়ী। আপনি যেভাবেই অনলাইন থেকে আয় করতে চাননা কেন, আপনাকে প্রফেশনাল ওয়েতে কাজ শিখতে হবে এবং করতে হবে।
আপনি বাংলায় লিখতে যেহেতু পছন্দ করেন এবং খেলাধুলা’র মতো হট টপিকটাই যেহেতু আপনার পছন্দের, সেহেতু আমার মনে হয় আপনি ব্লগিং করলে ভাল কিছু করতে পারবেন। যদিও ব্লগিং এর সাথে অনেকগুলো বিষয় জড়িত। আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করে বাংলা ভাষায় ইউনিক কন্টেন্ট লেখা শুরু করেন এবং আপনার সাইটটিকে যদি জনপ্রিয় করতে পারেন তাহলে আপনি গুগলের এ্যাডসেন্স এর জন্য এ্যাপ্লাই করতে পারবেন। খুশির খবর হচ্ছে- গুগল এখন বাংলা ভাষার ওয়েবসাইটকেও এ্যাডসেন্স এর জন্য মনোনয়ন দেয়। সুতরাং আপনি যদি আপনার লেখালেখি ক্রিয়েটিভিটি দিয়ে আয় করতে চান তাহলে গুগল এ্যাডসেন্সই মোক্ষম হাতিয়ার হতে পারে। গুগল এ্যাডসেন্স সম্পর্কে আরো জানতে বিস্ময়ের এই লিংকে ভিজিট করুন।
ধন্যবাদ...
Masud @ BDFreelance
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy