বিভাগ পরিবর্তন করা কি ভালো?
আমি বিজ্ঞান বিভাগ থেকে অন্য বিভাগে যেতে চাই।আমি ssc তে যদি ভালো ফলাফল না করি তাহলে কি বিভাগ পরিবর্তন করা উচিত নাকি??? আর করলে সুবিধা অসুবিধা গুলো বলেন???
1 Answers
আপনি কোন বিষয়ে পড়বেন বা কোন বিষয় পড়তে ভালো লাগে এটা পুরোটাই নির্ভর করে আপনার ব্যক্তিগত ইচ্ছার উপর ।
যদি বিজ্ঞান পড়তে ভালো না লাগে এবং কঠিন মনে হয় । এবং মানবিক অথবা ব্যবসায় শিক্ষা পড়তে ভালো লাগে এবং সহজ মনে হয় তাহলে পরিবর্তন করে পছন্দনীয় বিভাগে যেতে পারেন ।
বিভাগ পরিবর্তনের তেমন কোন অসুবিধা নেই । অসুবিধার মধ্যে হচ্ছে আপনি বিজ্ঞান বিভাগ থেকে যে বিষয় নিয়ে পড়তে পারতেন মানবিক/ ব্যবসায় শিক্ষা শাখা থেকে হয়তবা সেই একই বিষয় নিয়ে পারবেন না।
সুবিধার দিকে গেলে মানবিক শাখা থেকে চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ একটু বেশি পাওয়া যায় । কারণ প্রতিযোগী কম থাকে ।
এখন পুরোটা নির্ভর করবে আপনার ভবিষৎ পরিকল্পনা এবং পছন্দের উপর ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy