প্রশ্নপত্র ফাঁস হচ্ছে প্রতিদিন?
প্রতিদিনই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে।ছাত্র ছাত্রীরা ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে প্রশ্নপত্র নিচ্ছে এবং এটা দেখেই পরীক্ষা দিচ্ছে।এতে তো যারা ভালো ষ্টুডেন্ট তাদের কোনো মূল্যই থাকলো না।আজ তথ্য প্রযুক্তিতে ঘ সেট একজনের কাছে দেখলাম পরীক্ষার আগেই,শুনলাম এটা ফাঁস হওয়া প্রশ্ন এবং পরীক্ষার পর একজনের কাছ থেকে প্রশ্ন নিয়ে দেখলাম হুবহু মিল রয়েছে।প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে এত সতর্ক থাকার পরেও এবং এটা নিয়ে এত ক্রাইম শো করার পরেও কিভাবে ফাঁস হচ্ছে প্রশ্নপত্র?? এর বিরুদ্ধে আমি কিছু করতে চাই।কিন্তু কোথায়,কার কাছে এবিষয়ে অভিযোগ করবো?? আমাকে সাহায্য করুন প্লিজ।
2995 views
2 Answers
আপনি নিকটতম জেলা প্রশাসকের কাছে যান এবং বিষয়টি তাকে খুলে বলুন এবং আপনি যাদের কে প্রশ্ন ফাঁস করতে দেখেছেন বা প্রশ্ন যারা কিনছেন তাদের সনাক্ত করুন এবং পুলিশের কাছে বা জেলা প্রশাসকের কার্যালয়ে যান!
2995 views
Answered
"গোড়ায় গলদ" বলে একটা কথা প্রচলিত আছে জানেন তো ।
যেখানে বড় বড় প্রশাসন এবং উপর মহল ব্যর্থ, সেখানে আমার আপনার বসে বসে দেখা ছাড়া। কিছু করার নেই ।
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে , প্রশ্ন ফাঁস কারীকে ধরিয়ে দিতে পারলে 5 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে । কেউ কি পেরেছে ধরিয়ে দিতে ? পারেনি ।
আবার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ইন্টারনেটের গতি কমিয়ে দেয়া হয়েছিল, তাতেও কি কোন কাজ হয়েছে? হয়নি ।
গাছের গোড়াতেই যদি সমস্যা থাকে তবে আগাতে পরিচর্যা করে কি লাভ আছে কোন??
.
সুতরাং, আমার আপনার কিছুই করার নেই ।
কিন্তু একটা চেষ্টা করতে পারেন । যদি কেউ প্রশ্ন ফাঁস করে এমনটি জানতে পারেন তবে বিষয়টি উপর মহলে জানিয়ে উক্ত অপরাধীকে ধরিয়ে দিয়ে 5 লক্ষ টাকা পুরস্কার পাওয়া সহ প্রশ্ন ফাঁস কিছুটা হলেও কমাতে সাহায্য করতে পারেন ।
2995 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy