অনিয়মিত মিলনের ক্ষেত্রে কি গর্ভধারণ রোধের ক্ষেত্রে ফেমিপিল কাজ করবে?
আমি ৪ মাস হলো বিয়ে করি। তারপর স্ত্রী কে গ্রামের বাসায় রেখে চাকরী তে চলে যাই। মাসে ২/৩ বার আমি বাসায় যাই এবং স্ত্রীরর সাথে মিলিত হই। তো এজন্য গর্ভরোধ করতে কি আমি ফেমিপিল ব্যবহার করতে পারব? আর যদি পারি তাহলে সেটি কিভাবে?
পরামর্শ চাই
3032 views
1 Answers
হ্যাঁ, এজন্য ফেমিপিল ব্যবহার করতে পারবেন|এই পিল মাসিক শুরুর প্রথম পাঁচদিনের মধ্যে খাওয়া শুরু করতে হবে|তবে দ্বিতীয় দিন শুরু করা ভালো| প্রতিদিন নিয়মিত একটা করে পিল খেতে হবে|এক্ষেত্রে একদিন ও পিল খাওয়া বাদ দেওয়া উচিত নয়|মাঝে একদিন ভুলে গেলে মনে পড়া মাত্র খেতে হবে অথবা পরের দিন একসাথে দুটি পিল খেতে হবে| মিলন যতবারই হোক না কেন পিল খাওয়া চালিয়ে যেতে হবে|এমনকি একবার মিলন হলেও উক্ত পিলের পাতা খেয়ে শেষ করতে হবে| এছাড়া বিস্তারিত জানতে ডাক্তারের সাথে যোগাযোগ করেন|
3032 views
Answered