এই সাইট কে আরো একটিভ এবং প্রানবন্ত করার জন্য নতুন নতুন ব্যাবস্থা গ্রহনের জন্য বিস্ময় ডট কমের প্রতিষ্ঠাতা/মালিক পক্ষ কে অনুরোধ করছি.........!
.
অনেক দিন যাবত দেখা যাচ্ছে । এখানে অনেকেই ইন একটিভ বা অনেক সহজ প্রশ্নের উত্তর জানার পরেও কেউ এর উত্তর দিতে চায় না/আগ্রহী নন। বিষয়টি প্রতিকারের জন্য বিস্ময়ের উচিত মাঝে মাঝে কিছু কিছু অফার প্রদান করা, যেমনটা অনেক গেমের ক্ষেত্রে করা হয়ে থাকে।  মাঝে মাঝে আপনারা এমন কিছু অফার প্রদান করুন যাতে সবার আগ্রহ থাকে এই সাইট কে একটিভ রাখার ,তাহলে সকলেই সার্থক/উপকৃত হবে। আশা করছি আমার মতামত টা  ভেবে দেখবেন ।
7940 views

1 Answers

বিস্ময় একটি সেচ্ছাশ্রমভিত্তিক ওয়েবসাইট। বহু মানুষের কন্ট্রিবিউশনে বিস্ময় বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। আপনার মতো এডমিন প্যানেলও একসময় এরকম কিছু একটা করার কথা ভেবেছিলেন এবং তা বাস্তবায়নও করা হয়েছিলো। ফলাফলটাও আশানুরূপ ছিলো, প্রচুর একটিভ সদস্য আর অসংখ্য নিয়মিত উত্তরদাতায় পরিপূর্ণ ছিলো বিস্ময়।

কিন্তু খুব শীঘ্রই দেখা গেলো প্রাপ্ত উত্তরের অধিকাংশই ভুল বা অসম্পূর্ণ, দ্রুত পয়েন্ট অর্জনের আশায় সবাই যা তা উত্তর দিতে শুরু করেছিলো। পাশাপাশি না বুঝেই অনেকে বিস্ময়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলতে থাকে। সার্বিকভাবে বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই সঙ্গত কারনেই বিস্ময়ে বর্তমানে সকল প্রকার পুরষ্কার প্রদান পক্রিয়া স্থগিত রাখা হয়েছে।


ভবিষ্যতে কোনো ভিন্নধর্মী আইডিয়া নিয়ে হয়তো পুরষ্কার বিতরণ পুনরায় চালু হতে পারে, ততক্ষণ পর্যন্ত আপনার অনুরোধটি বিবেচনাধীন থাকলো।


7940 views

Related Questions