অজু বিষয়ে?
পানির নলকার নিচে বালতি আছে।অজুর সময় হাত এবং মুখ ধোওয়া পানি, বালতিতে পড়েছে, এখন বালতির পানি দিয়ে পা ধুলে অজুতে সমস্যা কিনা? অজুর পানি বালতিতে পড়ায় বালতির পানি অপবিত্র হয়েছে কিনা?
2 Answers
-খুলাসাতুল ফাতাওয়া ১/৬; আলমুহীতুল বুরহানী ১/২৮০; রদ্দুল মুহতার ১/১১২৷
বিঃদ্রঃ উক্ত পানি অপবিত্র হয়নি তবে ব্যবহৃত হয়েছে। আপনি যেহুতু না জেনে কাজটি করেছেন তাই নামাজ ও অযু সহিহ হবে। তবে এখন জানলেন পরে যদি এমন করেন নামাজ ও ওযু বাতিল হবে।
ওযুতে ব্যবহৃত পানি পবিত্র। তবে পবিত্কারী নয়। সুতরাং এ পানি দ্বারা ওযু করা হলে কিংবা ওযুর কোনো অঙ্গ ধৌত করা হলে ওযু হবে না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে বালতির পূর্ণ পানি কিংবা অধিকাংশ পানি যদি ব্যবহৃত পানি হয় এবং সে পানি দ্বারা ওযুর উদ্দেশে পা ধৌত করা হয় তাহলে ওযু হয় নি। পুনরায় পা ধুয়ে নিতে হবে। পক্ষান্তরে যদি ব্যবহৃত পানির পরিমাণ কম হয় এবং পবিত্রকারী পবিত্র পানির পরিমাণ বেশি হয় তাহলে সে পানি দ্বারা ওযুর উদ্দেশে পা ধৌত করা হলে ওযু হয়ে যাবে। আর ওযুতে ব্যবহৃত পানি যেহেতু পবিত্র তাই সে পানি বালতিতে পড়লে সে পানি অপবিত্র হবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy