1 Answers

প্রত্যেক দৃশ্যমান পদার্থই কিছু না কিছু আলো (ফোটন) বিকিরিত করে। লোহা বা আয়রনও এর ব্যতিক্রম নয়। সাধারণ তাপমাত্রায় লোহা থেকে ইনফ্রারেড রশ্মি নির্গত হয় যার তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় অনেক বেশি থাকে।

লোহাকে উত্তপ্ত করা হলে এর ইলেকট্রনসমূহের কম্পন বেড়ে যায়, ফলে তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পায়। ধীরেধীরে এ তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর অঞ্চলে প্রবেশ করে এবং যথাক্রমে লাল > কমলা > হলুদ এবং পরিশেষে সাদা বর্ণ লাভ করে।

5110 views Answered

Next steps