সর্বোচ্চ নাম্বার পাব কি করে?
আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাএ ৩য় বর্ষের । ১ বর্ষে 2.91 ২য় বর্ষে 2.81 সিজিপিএ। আমি SSC, HSC বিজ্ঞান বিভাগের ছিলাম, রেজাল্ট ও ভাল ছিল। কোন কারনে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হওয়া। এখানে ৩ পয়েন্ট না রাখতে পারায় সবাই খুুব আফসেট ।আমিও!!
এখন আমি 3 point রাখতে কি করতে পারি??
১+২+৩+৪ বর্ষ মিলিয়ে ৩ রাখতে পারি কি করলে?
উওরপএে কিভাবে লিখলে নাম্বার বেশী পেতে পারি?
1 Answers
আপনি নিরাশ হবেন না । আপনার এখনও গড়ে 3 পয়েন্ট বা ফাস্ট ক্লাস করার সময় আছে। তৃতীয় ও চতুর্থ বর্ষে গড়ে 3.14 করে পেলে ১+২+৩+৪ বর্ষ মিলিয়ে 3 পয়েন্ট হবে। উত্তর পত্রে লিখার কৌশল আর কি! ভাল না পড়লে তো আর ভাল লিখা সম্ভব নয়। বেশি বেশি করে নিয়মিত পড়ালেখা চালিয়ে যান । এক কথায় উত্তর গুলো 10 টিই কারেক্ট করতে হবে । সংক্ষিপ্ত প্রশ্ন গুলোর উত্তর দুই পৃষ্ঠা লিখলেই যথেষ্ট । তবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে মানানসই মন্তব্য দিয়ে উত্তর শেষ করবেন । আর রচনামূলক প্রশ্নের উত্তর গুলোতে ভুমিকা উপসংহার সহ 10-12 টি পয়েন্ট দিলে ভাল নাম্বার পাওয়া যায় । আর পরীক্ষার ইনকোর্সের নাম্বার টা যেন ভাল পাওয়া যায় এজন্য আপনার কলেজে ভাল যোগাযোগ রাখতে হবে । একটু ভাল পড়লেই 3.20-3.40 পর্যন্ত পরীক্ষায় মার্কস উঠাতে পারবেন ।