রুট ও কাস্টম রম?
1 Answers
আপনার ফোনটি যেহেতু রুট করা তাই আমি রুট করার বিষয়ে আর কিছু বলতে চাচ্ছিনা। এখন আসুন কাস্টম রম দিতে গেলে কি কি লাগে। কাস্টম রম দিতে গেলে আপনার প্রথমে একটি কাস্টম রিকভারি আর একটি কাস্টম রম লাগবে। রম যেহেতু আপনি ডাউনলোড করেই নিয়েছেন তাই এ ব্যাপারেও কিছু বললাম না। কাস্টোম রিকভারিটা আপনার লাগবে। সেটা আপনি গুগল সার্চ করে আপনার পছন্দ মত একটি কাস্টম রিকভারি ডাউনলোদ করে নিন। এখন ভাই রিকভারি ডাউনলোড করলেইত আর কাজ শেষ হয়ে যাইনা, রিকভারিটা ফ্ল্যাশ করতে হবে। এক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে Flashify অ্যাপটি ডাউনলোড করে নিন। এবার এই অ্যাপের মাধ্যমে রিকভারিটি ফ্ল্যাশ করে নিন। এবার আপনার ফোনটি অফ করুন। তারপর পাওয়ার বাটন+ভুলিয়ম আপ বাটন+হোম বাটন একসাথে চেপে রিকভারি মুডে যান। সেখান থেকে আপনার ফোনটি ফরমেট দেন। এবার বর্তমান রমের ব্যাকআপ রাখুন। তারপর Install a zip এ ক্লিক করে আপনার ডাউনলোডকৃত রমটী সিলেক্ট করে দিন। তারপর আপনার রমটি ইন্সটল হওয়া শুরু হবে। কিছুক্ষন পর ইন্সটলেশন সম্পুর্ন হয়ে যাবে। এবার আপনার ফোনটি রিবুট করুন আর নতুন রমের মজা নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy