3 Answers
আমাদের দেশের ঢাকা,কুমিল্লা,নরসিংদীসহ আরও অনেক জায়গায় টার্কি মুরগী পালনের হার সবচেয়ে বেশি।এবং এতে লাভের পরিমানটা ধরতে গেলে ভালোই। কারণ টার্কি সাধারণত দেশী মুরগীর মত পালন করতে হয় ।তাই দেশি মুরগীর মত টার্কির খাবার সাধারণত সহজলভ্য । টার্কি পালনে আলাদা কোন সুষম খাবারের প্রয়োজন পড়ে না । বর্তমানে বাজারের ব্রয়লার মুরগি ও পশুখাদ্য মিক্সচারই তাদের সাধারণ খাবার । এছাড়াও টার্কি সাধারণত বেশ কিছু খাবার খেয়ে থাকে । যেমন ধান গম, ভুট্টা, সয়াবিন মিল, ঘাসের বীজ, সূর্যমুখী বীজ, ঝিনুক গুড়া ইত্যাদি।
পাখিজাতীয় মাংস উৎসের মধ্যে মুরগি, হাঁস, তিতির, কোয়েলের পর টার্কি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। টার্কির মাংস অন্যান্য পাখির মাংস থেকে কম চর্বিযুক্ত, তাই অন্যান্য পাখির চেয়ে টার্কির মাংস অধিক পুষ্টিকর।পশ্চিমা দেশগুলোতে টার্কি অধিক জনপ্রিয়। সবচেয়ে বেশি টার্কি পালন করা হয় যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্যসহ প্রভৃতি দেশে। আমাদের দেশের অনুকূল আবহাওয়া ও পরিবেশে যে কোন পশুপাখি পালন অন্য দেশের তুলনায় সহজ , আবার কিছু প্রাণী আছে যারা দ্রুত পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে , আর টার্কি পাখি সে রকম একটি সহনশীল জাত , যে কোন পরিবেশ দ্রুত সে নিজেকে মানিয়ে নিতে পারে। তাই বলা যায় টার্কি মুরগিতে লাভ প্রচুর।
শুনে খুবই খুশী হবেন যে টার্কি মুরগী চাষ করলে অনেক লাভবান হবেন
কেননা ৮০% প্রাকৃতিক খাবার খায়
এবং এর কোন রকম রোগ হয়না
ফলে লাভবান তো অবস্যই হবেন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy