এলিটের আবর্তন তত্ত্ব আলোচনা কর?


এলিটের অাবর্তন তত্ত্ব কী?
13059 views

1 Answers

রাষ্ট্র বিজ্ঞানী প্যারেটো সমাজে দুটি বিশেষ সামাজিক শ্রেণীর উল্লেখ করেছেন । প্রথম শ্রেণীর গুণাবলি হচ্ছে কল্পনা শক্তি,  সৃজনশীলতা, মৌলিকত্ব, চাতুর্য, দক্ষতা,  বুদ্ধিমত্তা ইত্যাদি । দ্বিতীয় শ্রেণীর গুণাবলি হচ্ছে শক্তি,  দেশপ্রেম, আনুগত্য,  রক্ষণশীলতা ইত্যাদি । প্রথম শ্রেণী সমাজকে অব্যাহত প্রগতির দিকে পরিচালিত করে এবং দ্বিতীয় শ্রেণী স্থিতাবস্থা বজায় রাখে। প্যারেটো বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য শাসক এলিটদের জন্য উভয় শ্রেণীর গুণাবলি থাকা প্রয়োজন ।কিন্তু শাসক এলিটদের মধ্যে উভয় শ্রেণীর গুণাবলি সমভাবে বিদ্যমান থাকে না । বাস্তবে উভয় শ্রেণীর গুণাবলির মধ্যে কোনো একটি প্রাধান্যা লাভ করে এবং অন্য টি গৌণ হয়ে যায় । একারণে শাসক বা ক্ষমতাসীন এলিটরা চিরদিন ক্ষমতায় থাকতে পারে না । তথা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়। প্যারেটো বলেন, এ প্রক্রিয়ায় শাসনকালের নির্দিষ্ট একটি পর্যায়ে শাসক এলিট শাসন ক্ষমতায় টিকে থাকার গুণাবলি ও যোগ্যতা হারিয়ে ফেলে । অপরদিকে অ-শাসক এলিটরা শাসক এলিটদের গুণাবলি ও যোগ্যতা অর্জন করে । এরূপ অবস্থায় অ-শাসক এলিটরা হয় শাসক এলিটদের মধ্যে অনুপ্রবেশ করে অথবা বিপ্লবের মাধ্যমে শাসক এলিটদের হটিয়ে শাসক এলিটে পরিণত হয়। শাসক এলিট ও অ-শাসক এলিটদের মধ্যে এ রূপান্তর বা উত্থান-পতনের প্রক্রিয়াকে প্যারেটো  "এলিট আবর্তন তত্ত্ব" বলে চিহ্নিত করেছেন । প্যারেটোর মতে এ প্রক্রিয়া চিরন্তন ।
13059 views Answered

Next steps