আমি ইংরেজি অনর্গল পড়তে পারি কিন্তু বাংলা মানে বুঝিনা?
আমি ইংরেজি অনর্গল পড়তে পারি পত্রিকা বা বই যেখান থেকে হোক, কিন্তু সমস্যা আমি বেশির ভাগ শব্দের বাংলা অর্থ বুঝিনা কি.. কি করলে অর্থ বুঝবো???
2 Answers
প্রচুর পরিমানে ইংরাজি শব্দ পড়ুন অর্থ সহকারে আর অনুশীলন করতে থাকুন। আর ইংরাজি টেন্স শিখুন, প্রিপজিশন, আর্টিকেল এবং ভার্ব শিখুন। দেখবেন একসময় সব বুঝতে পারছেন।
সব কিছুই প্রাকটিজের উপর নির্ভর করে তবে কথা বলাটা আরও বেশি। একজন মানুষ যা লিখে তা সে নিজের মত করে লিখে। কিন্তু তার লেখা যে আমরা ১০০% বুঝতে পারব না এটাই স্বাভাবিক। আর পত্রিকায় (Editorial) যারা লিখে তারা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তাদের দক্ষতা একটু বেশিই। এজন্য তারা তাদের মত করে লেখে। ইংরেজী একটা বিদেশি ভাষা। এ ভাষা / শব্দভাণ্ডার আমাদের মনে থাকে না কিন্তু মনে রাখতে হয়। প্রচুর ভোকাবুলারি পড়ুন। বিশেষ করে নিউজ পেপার ভোকাবুলারি গুলো ( গোগলে সার্চ করলে পেয়ে যাবেন)। আর প্রতিদিন ইংরেজি পত্রিকা পড়ুন। আর হ্যাঁ ইংরেজী গ্রামার জানাটা বাঞ্ছনীয়।