2 Answers

বাংলাদেশ, ভারত, ভূটান, মালদ্বীপ, নেপাল, মায়ানমার, পাকিস্তান ও শ্রীলঙ্কা নি‌য়ে ভারত উপমহা‌দেশ গ‌ঠিত। এটা মহা‌দেশ থে‌কে একটু ছোট তাই এই অঞ্চল‌কে ভারতীয় উপমহা‌দেশ বলা হয়ে থাকে।

5729 views Answered
একটি মহাদেশ বেশ কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত। বিভিন্নক্ষেত্রে এসব দেশের মধ্যে আবার কিছু পার্থক্য রয়েছে। 
একজন অ্যামেরিকান যদি প্রশ্ন করে এশিয়ান মানুষরা দেখতে কেমন, তাহলে কিন্তু এক কথায় এর কোনো উত্তর দেয়া সম্ভব নয়। কারন ইন্ডিয়া আর চায়নার মানুষ দেখতে একরকম হয়না, তাদের আচার-আচরণ, চালচলন, সংস্কৃতি ও জীবনধারা সম্পূর্ণ ভিন্ন।

এজন্য বৈশিষ্ট্যে সর্বাধিক মিল আছে এরকম কিছু দেশকে আলাদা একটি অঞ্চল তথা উপমহাদেশ হিসেবে চিহ্নিত করা হয়। সংস্কৃতি ও জীবনধারা ছাড়াও অর্থনৈতিক লেনদেন, পারস্পরিক বিনিময়ের হার, জলবায়ু, ধর্ম ইত্যাদি বিষয় উপমহাদেশ গঠনের পরোক্ষ উপাদান হিসেবে বিবেচিত।
5729 views Answered

Next steps