ভিক্টোরিয়া জলপ্রপাত এর গর্জন কত কিলোমিটার দূর থেকে শুনা যায়?

ভিক্টোরিয়া জলপ্রপাত জিম্বাবুয়ে অবস্থিত।এটা বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত।
3518 views

2 Answers

ভিক্টোরিয়া একটি বিখ্যাত জলপ্রপাত। এর অবস্থান আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে। জাম্বেসি নদীর পানিই ভিক্টোরিয়া জলপ্রপাতের পানির উৎস। এই জলপ্রপাত তার অধিক উচ্চতা ও প্রশস্ততার কারণে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় স্থান করে নিয়েছে। ভিক্টোরিয়া জলপ্রপাতের অন্য নাম ‘মোসি-ওয়া-তুন্যা’ যার অর্থ ‘বিজলী ধোঁয়া’। এটিই পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত। এ জলপ্রপাতের প্রশস্ততা প্রায় এক মাইল (১.৭ কিলোমিটার)। প্রায় ১০৮ মিটার উঁচু থেকে অবিরামভাবে নিচে পানি পড়ছে। স্কটিশ অনুসন্ধানী ড. ডেভিড লিভিংস্টোন এই জলপ্রপাতের নাম দেন ভিক্টোরিয়া জলপ্রপাত। একে দেখার সবচেয়ে ভালো উপায় হলো হেলিকপ্টারে চড়ে দেখা। তবে নিচ থেকে দেখার জন্য দু’টি দেশই ভিক্টোরিয়া জলপ্রপাতের কাছে দু’টি পার্ক তৈরি করেছে। সে পার্কে দাঁড়িয়ে মাত্র ৬০ মিটার দূর থেকেই ভিক্টোরিয়া জলপ্রপাতকে দেখা যায়। এত কাছ থেকে দেখা যায় কিভাবে ওপর থেকে পানি নিচে পড়ে গর্জন করছে আর সে পানির তোড়ে ধোঁয়ার মতো বাষ্প উঠছে। সে দৃশ্য দেখলে বুঝতে মোটেই অসুবিধা হবে না কেন ভিক্টোরিয়াকে অনেকে বলেন ‘বিজলী ধোঁয়া’। তবে কোনো পার্ক থেকেই আসলে পুরোটা দেখা যায় না। জিম্বাবুয়ের অংশ থেকে দেখা যায় প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ, অন্য দিকে জাম্বিয়া অংশ থেকে দেখা যায় ২০ থেকে ১৫ শতাংশ।

3518 views Answered

৪০ কিলোমিটার              

3518 views Answered

Related Questions

Next steps