1 Answers

জিরো ফিগার বা সাইজ জিরো আসলে মেয়েদের কাপড়ের সাইজ। এই সাইজ জিরো আবার নির্ভর করে কাপড়ের ব্র্যান্ড ও স্টাইলের উপর। এমনকি আমেরিকা ও ব্রিটেনে সাইজ জিরোর মাপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সাধারণত নারীর ফিগারের মাপ অর্থ্যাত বুক-পেট-হিপ এর মাপ ৩০-২২-৩২ ইঞ্চি (৭৬-৫৬-৮১ সেমি) থেকে ৩৩-২৫-৩৫ ইঞ্চি (৮৪-৬৪-৮৯ সেমি) হলে তাকে সাইজ জিরো ফিগার বলা হয়ে থাকে। কিন্তু আমরা সাধারনত ভাবি যে, যার শরীরে অতিরিক্ত কোন মেদ নেই, অত্যন্ত স্লিম শরীর, সেই শরীরই জিরো ফিগার।

3273 views Answered

Next steps