বিশেষণের বিশেষণ বুঝতে পারছিনা?
বাংলা ২য় পত্রের পদ প্রকরণের বিশেষণের বিশেষণ বুঝতে পারছি না। . যে পদ নাম-বিশেষণ বা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে,তাকে বিশেষণের বিশেষণ বা বিশেষণীয় বিশেষণ বলে।যেমন- সামান্য একটু দাড়াও। আমি এ ব্যাপারে অতিশয় দুঃখিত।(নাম-বিশেষণের বিশেষণ) মহানগর ট্রেনটি অতি দ্রুত চলে।(ক্রিয়া-বিশেষণের বিশেষণ) . . আমি ওইগুলো বুঝতে পারছি না মোটেও।দয়া করে বুঝিয়ে দিন।
4610 views
1 Answers
কোনো শব্দ অন্য একটি শব্দকে (বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া) বিশেষায়িত করলে তাকে 'বিশেষণ' বলে।
এই 'বিশেষণ'-কে আরেকটি বিশেষণ দ্বারা পুনরায় বিশেষায়িত করা হলেই তাকে বিশেষণের বিশেষণ বলে।
আপনার উদাহরণে "সামান্য একটু দাঁড়াও" এই বাক্যে 'দাঁড়াও' ক্রিয়াকে 'একটু' দ্বারা বিশেষায়িত করা হয়েছে, আবার এর আগে 'সামান্য' যুক্ত করে তাকে পুনরায় বিশেষায়িত করা হয়েছে। উভয় বিশেষণ ক্রিয়াপদের সাথে সম্পর্কিত বলে এটি ক্রিয়া-বিশেষণের বিশেষণ।
পরবর্তী উদাহরণে 'দুঃখিত' বিশেষণটিকে 'অতিশয়' শব্দ দ্বারা পুনরায় বিশেষায়িত হয়েছে, শব্দ দুটি নাম পদের (আমি) সাথে সম্পর্কিত বিধায় এটি নাম-বিশেষণের বিশেষণ।
4610 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy