পিল কি বিয়ের আগের পিরিয়ড থেকে খেলে সমস্যা হবে?

পিল খেতে হয় পিরিয়ড শুরুর দিন থেকে।কিন্তু আমি যদি তার পিরিয়ড শেষ হওয়ার ১০/১২ দিন পর বিয়ে করি আর এত তাড়াতাড়ি বাচ্চা নিতে না চাই তখন আমার বউকে কিভাবে পিল খেতে হবে।।।ইমার্জেন্সি পিল তো বেশি খাওয়া ভালো না।তাহলে আমি সেক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করবো।।আমি কি বিয়ের আগে যখন থেকে তার পিরিয়ড শুরু হবে সেদিন থেকে পিল খেতে বলবো, নাকি তাতেও কোনো সমস্যা আছে।।প্লিজ একটু সাহায্য করুন
3850 views

1 Answers

আপনারা যেহুতু এখন বাচ্চা নিতে চাইছেন না এক্ষেত্রে ফেমিকন পিল সেবন করাটাই সবচেয়ে ভালো হবে।মাসিক শুরুর প্রথম অথবা দ্বিতীয় দিন থেকে ফেমিকন খাওয়া চালিয়ে যাবেন যতদিন বাচ্চা নিতে না চান ততদিন।প্রতিরাতে একটা করে খেতে হবে সহবাস করলেও না করলেও।আর যেহুতু আপনার স্ত্রীর মাসিক শেষ হওয়ার ১০-১২ দিন পর আপনাদের বিয়ে এক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে বলুন বিয়ের আগে থেকেই তার মাসিকের প্রথম দিন থেকে ফেমিকন খাওয়া শুরু করতে।

3850 views Answered

Related Questions

Next steps