1 Answers
প্রশ্ন উঠেছে দ্য ভিঞ্চির এই অনবদ্য সৃষ্টি ঘিরে। এবার সেই ভ্রু রহস্যের সমাধান করেছেন ফরাসি ইঞ্জিনিয়ার পাস্কাল কট। নিজেরই তৈরি অত্যাধুনিক ক্যামেরার সাহায্যে বিশ্ব বিখ্যাত এই ছবি থেকে পাস্কাল ভ্রুর রহস্যোদ্ধার করেছেন। তার দাবি, দ্য ভিঞ্চি ‘মোনালিসা’ আঁকার সময় তার ভ্রু ও চোখের পাতাও এঁকেছিলেন। অতি বেগুনি আলো এবং ইনফ্রারেডসহ ৩১টি বর্ণের ছটার সাহায্যে ২৪ কোটি পিক্সেলে এই ছবিটিকে স্ক্যান করেছেন পাস্কাল। ছবিটির প্রতি ইঞ্চিতে এক লাখ পঞ্চাশ হাজার বিন্দু রয়েছে। সেটা পরীক্ষা করে পাস্কাল দেখতে পেয়েছেন মোনালিসার বাঁ চোখের ওপর তুলির একটা টানে আঁকা হয়েছিল একটা চুল। পাস্কাল বলেন, ‘ভেবেছিলাম ভ্রুর একটা চুলও যদি খুঁজে পাই, তা হলেই প্রমাণ পাব লিওনার্দো দ্য ভিঞ্চি মোনালিসার ভ্রু এবং চোখের পাতা এঁকেছিলেন।’ হয়েছেও তাই। কিন্তু ভ্রু আর চোখের পাতা যদি ভিঞ্চি এঁকেই থাকেন তবে তা গেল কোথায়? পাস্কালের উত্তর, হয়তো সময়ের সঙ্গে মিলে গেছে, নয়তো ছবিটা পরিষ্কার করার সময় ভ্রু আর চোখের পাতা মুছে গিয়েছিল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy