আমি ভারত যেতে চাই। আমি এইবার inter final exam দিয়েছি। ভারত যাওয়ার জন্য আমার সব কিছু প্রস্তুত করা হয়েছে কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছে, ভারত যাওয়ার জন্য কলেজ থেকে একটা প্রত্যয়ন পত্র লাগবে,,,,,, সেই জন্য আমি কলেজ থেকে আগামিকাল পত্যায়ন পত্র নিবো একটু জানাবেন আর কলেজ থেকে যেরকম টা দিবে ওইটা দিলে কি হবে ? না হলে আপনি একটু লিখে দিবেন আমি কম্পিউটার থেকে প্রিন্ট দিয়ে নিবো একটু সাহায্য করেন আমি অনেক খুশি হব
2894 views

1 Answers

উদাহরণ সরূপ নিচে একটি লিখে দিলাম। আপনি এডিট করে নিবেন। , 
রাজশাহী সরকারী কলেজ 
উপশহর, রাজশাহী 
প্রত্যয়ন পত্র 

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোহাঃ উমুক পিতাঃ উমুক গ্রাম এই ডাকঘর ঐ আমার কলেজের একজন নিয়মিত ছাত্র। মোহাঃ উমুক তিনি এই কাজের জন্য ভারত যাচ্ছে কিংবা যাবে। কলেজের যাবতীয় নিয়ম নীতি মেনে চলত এবং পাঠের প্রতি তার মনোযোগ ছিলো। আমার জানামতে, সন্ত্রাস কিংবা জঙ্গিবাদের সাথে সে জড়িত নাই। কোনো প্রকার রাষ্ট্রদোহী কাজে সে জড়িত নাই। আমি তার মঙ্গল কামনা করি। 
অধ্যক্ষের সাক্ষর 

(বিঃদ্রঃ এটি নমুনা মাত্র, আপনি আপনার কলেজ কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করে প্রত্যায়ন পত্র নিন। কারণ সেখানে অধ্যক্ষের সাক্ষর ছাড়া হবে না)
2894 views

Related Questions