মাসিকের তারিখের আগের দিন মিলন, 30 ঘন্টা পর ইমকন ১ খেয়েছে, বাচ্ছা হবেনাতো?
মাসিক হবার কথা ৩ তারিখে। মিলন করা হয়েছে ২ তারিখ রাতে।30 ঘন্টা পর সন্দেহ দূর করতে ইমকন ১ খায়। আজ ৬ তারিখ এখনো মাসিক হচ্ছেনা! তাহলে কি সে গর্ভবতী? এখন বাচ্ছা নেওয়া সম্ভব না। কি করবো! খুব টেনশনে আছি।
2684 views
1 Answers
মাসিকের আগের দিন যৌনমিলনে প্রেগনেন্ট হবার ভয় নেই। কারন মাসিকের আগের ৭ দিন নিরাপদ।তাই এতে পিল সেবনেরও কোনো প্রয়োজন ছিলনা।ইমারজেন্সী পিলে যথেষ্ঠ পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যার কারনে মাসিক দেরীতে হতে পারে।আপনার স্ত্রীর বেলায়ও হয়তবা তাই হয়েছে।আরো কিছুদিন অপেক্ষা করে দেখুন মাসিক হয় কিনা।
2684 views
Answered